• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

২১ আগষ্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2016   Thursday

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আগামী ২১ আগষ্ট থেকে পুনরায় রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হচ্ছে।

 

বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাছ শিকার চালুর উপর এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জাইম হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, বিএফডিসির উর্ধতন কর্মকর্তা মোঃ মাসুদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় রাঙামাটি সদর, কাপ্তাই, লংগদুসহ বিভিন্ন এলাকার মৎস্য ব্যবসায়ী ও এলাকার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

সভায় সব কিছু বিবেচনা করে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এবং হ্রদের অবমুক্ত করা মাছের পোনা গুলোর কথা চিন্তা করে আগামী ২১ আগষ্ট মধ্য রাত থেকে কাপ্তাই হ্রদের মাছ শিকারের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

 

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন বংশ বৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে সকল প্রকার মৎস্য আহরণ ও পরিবহনের ওপর গত ১২ মে মধ্যরাত থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ  ঘোষনা করে  জেলা প্রশাসন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ