• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিটি প্রকল্পের ১ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2016   Sunday

রোববার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিটি প্রকল্পের ১ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং  দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত ভাইস-চেয়ারম্যান (যুগ্ম সচিব) তরুণ কান্তি ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  (উন্নয়ন) মো: কামাল উদ্দিন তালুকদার।  উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন বোর্ডের সদস্য-প্রশাসন (উপ সচিব) ও আইটি প্রকল্পের প্রকল্প পরিচালক  আশীষ কুমার বড়ুয়া।

 

অনুষ্ঠান প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা ১ম ব্যাচের দুই সিফটের মোট ১শ জন  প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং ২য় ব্যাচের ও ২ সিফটের মোট ১শ জন প্রশিক্ষণার্থীদের মৌলিক প্রশিক্ষণের উদ্ধোধন করেন।

 

উল্লেখ্য, গেল ১৫ মার্চ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত আইসিটি প্রকল্পের ১ম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি।মৌলিন প্রশিক্ষনের  বিষয়গুলো হচ্ছে এমএস অফিস, ফটোসপ এবং ইলুসট্রাটর।

 

প্রধান অতিথির বক্তব্যে নব বিক্রম কিশোর ত্রিপুরা প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে বে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কম্পিউটার শিক্ষা বিষয়ের সাথে ইংরেজি শিক্ষাও প্রয়োজন রয়েছে। ইংরেজি ভাষার না জানার কারণে আমরা অনেক পিছিয়ে রয়েছি। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইটি প্রকল্পের প্রকল্প পরিচালককে আইটি বিষয়ে সাথে ইংরেজি একটি কোর্স চালু করা জন্য পরামর্শ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ