• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে তিন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এক প্রধান শিক্ষক

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2016   Sunday

রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নের জামেরছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ নিজামী তিন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।

 

জুরাছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কাযালয়ের নথি থেকে জানা যায়, মোহাম্মদ উল্লাহ নিজামী নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার দৌলতপুর গ্রামের মোঃ মকরম আলীর ছেলে। ১৯৮৭ সালে ৪ এপ্রিল জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নের ফকিরাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৫ সালে ৩১ জানুয়ারি একই ইউনিয়নের জামেরছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পদউন্নতি লাভ করে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।

 

 নাম প্রকাশ অনিচ্ছুক শর্তে এক প্রধান শিক্ষক জানান, তিনি ২০১৩ সালে সেচ্চায় অবসরে যাওয়ার জন্য আবেদন করলে আবেদনে জাতীয় পরিচয় পত্রে ও শিক্ষাগত সনদে গরমিল পাওয়া যায়। তার চাকুরী মোহাম্মদ উল্লাহ নিজামী  নামে হলেও জাতীয় পরিচয় পত্রে ও শিক্ষাগত সনদে মোহাম্মদ উল্লাহ চৌধুরী রয়েছে। এমন গরমিল ধরা পরার পর থেকে  মোহাম্মদ উল্লাহ নিজামী কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

 

একাধিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ উল্লাহ নিজামী সরকারি চাকরিতে যোগদানের আগে রাঙামাটির আল-আমিন মাদ্রাসার তত্বাবধায়ক ছিলেন। তবে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুরুল আলম সিদ্দিকী জানান, সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তির আগে ১৯৮০ থেকে ৮২ সাল পর্যন্ত তত্বাবধায়ক ছিলেন তিনি। বর্তমানে কোথায় আছেন তা তার জানা নেই।

 

জামেরছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ ময় চাকমার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে মোহাম্মদ উল্লাহ নিজামীর বিষয়ে লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর জানান, মোহাম্মদ উল্লাহ নিজামীর বিষয়ে ইতিমধ্যে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার সনদ ও জাতীয় পরিচয়পত্রের নামের গরমিল বিষয়ে শুনেছি। তবে এ বিষয়ে তৎকালিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতন কুমার সেন (বর্তমানে অবসর প্রাপ্ত) বলতে পারবেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা জানান, মোহাম্মদ উল্লাহ নিজামীর বিরুদ্ধে র্দীঘ দিন কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ ময় চাকমা মৌখিক ও লিখিতভাবে অভিযোগ করেছেন। এ বিষয়ে পরিষদের মাসিক সভায় উপস্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নিদের্শ দেওয়া হয়েছে।

 

রাঙামাটি পুলিশ সুপার মোঃ সাঈদ তারিকুল হাসান বলেন, কোন শিক্ষক অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভাগীয় মামলা করবে।  এছাড়া পুলিশও ওই ব্যক্তির কোথায় রয়েছেন তার খোঁজখবর নেবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ