• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2016   Thursday

রাঙামাটিতে ২০১৫ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃহস্পতিবার সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

টিআইবি’র সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির(সনাক) উদ্যেগে  জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক  মোঃ সামসুল আরেফিন।  সনাকের সহ-সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পালন, রাঙামাটি পৌর মেয়র আকবর  হোসেন চৌধুরী, মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান। স্বাগত বক্তব্যে রাখেন সনাক সদস্য মোহাম্মদ আলী।

 

অনুষ্ঠান শেষে রাঙামাটি পৌর এলাকায় বিভিন্ন বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সম্মাননা পত্র প্রদান করেন। অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মাঝে  দুর্নীতিবিরোধী  শপথ বাক্য পাঠ করানো হয় এবং দুর্নীতিবিরোধী ভিডিও নাটক প্রদর্শন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন, বর্তমানে  সরকারের মধ্যম আয় ও উন্নত আয়ের দেশ হিসেবে সামগ্রিক উন্নয়নে তরুন সমাজকে যুক্ত হতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের দুর্নীতি, মাদকদ্রব্য এবং জঙ্গীবাদ সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ  আকবর হোসেন চৌধুরী বলেন রাঙামাটি শহরকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পৌরসভা সকল নাগরিকের অংশগ্রহনে একটি মাস্টার প্লান তৈরী করবে। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাঙামাটি শহরকে দুর্নীতি ও মাদকমুক্ত করা প্রয়োজন। তিনি বলেন দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মানে সনাকের কার্যক্রমে ছাত্র ছাত্রী এবং তরুণ তরুণীদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল বলেন, দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক প্রশাসন যদি থাকে তবে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারব এবং শিক্ষার্থীদের মধ্যে যদি দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করা যায় তাহলে দেশ সঠিক লক্ষ্যে এগিয়ে যাবে।

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ