• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে এইচএসসিতে ফলালফল এবারও সন্তোষজনক নয়, পাশের হার ৪৭ শতাংশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2016   Thursday

এবারও এইচএসসি পরীক্ষায় রাঙামাটি  জেলায় ফলাফল সন্তোষজনক নয়। তবে গত বছরের তুলনায় একধাপ এগিয়েছে। এবারের  পাশের হার শতকরা ৪৭ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪জন শিক্ষার্থী।

 

জানা যায়, রাঙামাটির দশ উপজেলার দুটি মাদ্রাসা ও একটি কারিগরী কলেজসহ ১৮টি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী অংশ গ্রহন করেছিল ৫ হাজার ৪৩১জন। এর মধ্যে পাশ করেছে ২ হাজার ৫৬০জন। এবার পাশের হার শতকরা ৪৭দশমিক ১৩ শতাংশ। এসব কলেজ  থেকে একমাত্র রাঙামাটি সরকারী কলেজ থেকে বানিজ্য বিভাগ  থেকে ৪জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফলাফললে দেখা গেছে এসব কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেশীরভাগ ফলাফল খারাপ করেছে। বিশেষ করে উপজেলায় অবস্থিত কলেজগুলোর ফলাফল মোটেই সন্তোষজনক নয়। গত বছর এ জেলায় পাশের হার ছিল ৪৩ দশমিক ৯১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১১জন শিক্ষার্থী।

 

কলেজগুলো হল,রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ,রাঙামাটি সরকারি মহিলা কলেজ,রাঙামাটি পাবলিক কলেজ,কাচালং ডিগ্রী কলেজ,রাবেতা মডেল কলেজ, নানিয়ারচর কলেজ,ঘাগড়া কলেজ,সৃজনী ট্রাষ্ট স্কুল এন্ড কলেজ, কর্ণফুলী কলেজ,কেপিএম স্কুল এন্ড কলেজ,বাঙালহালিয়া কলেজ, রাজস্থলী কলেজ,বরকল রাগীব রাবেয়া কলেজ,কাউখালী কলেজ, শিজক কলেজ, বিএম ইনস্টিটিউট, রাঙামাটি সিনিয়র মাদ্রাসা ও মাইনীমুখ ইসলামিয়া অলিম মাদ্রাসা।

 

শিক্ষা সচেতন মহলের মতে, সৃজনশীল বিষয়ে জেলার কলেজগুলোর শিক্ষকদের প্রশিক্ষণ না থাকা, প্রত্যান্ত এলাকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের  জন্য অধিকাংশ কলেজে হোষ্টেলের ব্যবস্থা না থাকা এবং সর্বোপরি দারিদ্রতাসহ কয়েকটি কারণে শিক্ষার্থীরা ফলাফল খারাপ করছে।

 

কর্ণফুলী কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী বলেন, এ কলেজের শিক্ষার্থীরা দুর্গম এলাকা থেকে পড়া লেখা করতে আসে।  কিন্তু কলেজের কোন আবাসিক ভবন নেই। এছাড়া যে সকল শিক্ষার্থী ভাল কলেজে ভর্তি হতে না পেরে পরে এ কলেজে ভর্তি হওয়ার কারণে ফলাফল ভাল না।

 

রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাফর আহম্মদ বলেন,এবার এইচএসসি পরীক্ষায় তার কলেজের ফলাফল গত বছরের তুলনায় কিছুটা ভাল করেছে। তবে গত বছর কলেজটি দীর্ঘ সময় বন্ধ থাকায়, হঠাৎ করে প্রশ্নপত্র সৃজনশীল হওয়ায় এবং শিক্ষার্থীরা গাইড ও প্রাইভেটে বেশী মনযোগির কারনে ফলাফল খারাপ হচ্ছে।

--জিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ