• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

প্রথম আলোর ফটো সাংবাদিক সুপ্রিয় চাকমার বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2016   Tuesday

দৈনিক প্রথম আলোর রাঙামাটি অফিসের ফটোগ্রাফার সুপ্রিয় চাকমার বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। চোরের চক্ররা একটি ল্যাপটপ,সিমসহ দুটি  মোবাইল সেট ও একটি এটিএম কার্ড নিয়ে গেছে। গেল  সোমবার গভীর রাতে শহরের কলেজ গেইট এলাকাস্থ বাড়ীতে এ চুরির ঘটনা ঘটেছে।

 

প্রথম আলোর রাঙামাটি অফিসের ফটোগ্রাফার সুপ্রিয় চাকমা জানান,শহরের কলেজ গেইট এলাকাস্থ বাড়ীতে সোমবার রাতে প্রতিদিনের মত দরজা-জানালা লাগিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠার পর তিনি দেখতে পান দরজা খোলা অবস্থায় রয়েছে। পরে বাড়ীর জিনিসপত্র ঠিকঠাক রয়েছে কিনা দেখার পর জানতে পারেন চোরের দলরা বাড়ীতে গজ্জিত অবস্থায় রাখা একটি ল্যাপটপ, সিমসহ দুটি  মোবাইল সেট, একটি এটিএম কার্ড ও নগদ ৪৮ হাজার টাকা নিয়ে যায়। তবে ক্যামরার রয়েছে মনে করে ক্যামরা ব্যাগটি নিয়ে গেলেও তা বাড়ীর সামনে কিছু দুরে ব্যাগটি  ফেলে রেখে যায়।  তার মতে, সোমবার গভীর রাতে কোন এক সময়ে চোর চক্ররা বিশেষ কায়দায় দরজা খুলে বাড়ীতে প্রবেশ করেছে।  

 

তিনি আরও জানান, এ  ঘটনায় মঙ্গলবার কতোয়ালী থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। ধারনা করা হচ্ছে, চোর চক্ররা চেতনানাশক ঔষধ প্রয়োগ করে এ চুরির ঘটনা ঘটিয়েছে।

 

এ ব্যাপারে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশীদ জানিয়েছেন, এ ব্যাপারে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

 

উল্লেখ্য, ইদানিং রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে  ধরের চুরির ঘটনা ঘটে চলেছে। এতে শহরবাসী উবিগ্ন হয়ে পড়েছেন। তবে এসব ঘটনায় এখনো পুলিশ চোরের চক্রদের সন্ধান বা গ্রেফতার করতে পারেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ