• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

প্রিয় চট্টগ্রাম’র সম্পাদকের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2016   Tuesday

দৈনিক প্রিয় চট্টগ্রামের সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী’কে হত্যার উদ্দেশ্যে অপহরণ চেষ্টার ঘটনায় দুস্কৃতিকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মঙ্গলবার লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

 

দৈনিক প্রিয় চট্টগ্রাম লামা পাঠক ফোরামের পক্ষ থেকে স্মারকলিপি প্রদানে সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, লামা পৌরসভা ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস ছালাম, দৈনিক গিরিদর্পন প্রতিনিধি এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন, দৈনিক প্রিয় চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. তৈয়ব আলী, দৈনিক ডেসটিনি ষ্টাফ রিপোর্টার আবুল কাসেম, “দৈনিক প্রিয় চট্টগ্রাম” পত্রিকার লামা পাঠক ফোরামের আহবায়ক বেলাল আহমদ ও দৈনিক আজকের দেশবিদেশ প্রতিনিধি শাহাব উদ্দিন প্রমূখ।


স্মারকলিপিতে বলা হয়,গেল ২০আগষ্ট রাতে চট্টগ্রামস্থ নবাব সিরাজউদ্দৌলা রোডে দৈনিক প্রিয় চট্টগ্রাম, দৈনিক সাঙ্গু ও জাতীয় দৈনিক বায়ান্ন এর সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী তার অসুস্থ এক নিকট আত্মীয়কে দেখে রিক্সা করে বাড়ি ফিরছিলেন। এসময় নম্বর বিহীর একটি সাদা হাইচ গাড়ীতে করে ৫/৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের চেষ্টা চালায়। সন্ত্রাসীদের সাথে ধস্তাধস্তীর করতে গিয়ে তিনি তাদের ছুরির আঘাতে আহত হন। তবে এসময় সম্পাদক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা সটকে পড়ে। এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন সম্পাদক।

 

স্মারকলিপিতে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করে সম্পাদকের দায়ের করা মামলার কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে প্রশাসনের প্রতি জোরালো দাবি করা হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ