• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

দৈনিক বাঁকখালী সম্পাদকের মুক্তির দাবিতে লামায় সাংবাদিকদের মানববন্ধন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2016   Monday

কক্সবাজার থেকে বহুল প্রকাশিত দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর মুক্তি চেয়ে সোমবার মানববন্ধন ও পথসভা করেছে বান্দরবানের লামা উপজেলার কর্মরত সাংবাদিকরা।

 

লামা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পত্রিকাটির লামা উপজেলা প্রতিনিধি মো. তৈয়ব আলী’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভা কর্মসূচির সমাবেশে বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

 

মানববন্ধনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক লামা প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন, দৈনিক সাঙ্গু ও মাই টিভি লামা প্রতিনিধি মো. কামরুজ্জামান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি নবীর উদ্দিন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি তানফিজুর রহমান, দৈনিক কক্সবাজার প্রতিনিধি ও লামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক-এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি নুরুল করিম আরমান, বাংলাদেশ প্রতিদিন লামা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, জিটিভি প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু, দৈনিক ডেসটিনি স্টাফ রিপোটার আবুল কাসেম, দৈনিক সুপ্রভাত প্রতিনিধি এম. বশিরুল আলম, লামা উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আজকের দেশবিদেশ প্রতিনিধি মো. শাহাব উদ্দিন, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি বেলাল আহমদ, দৈনিক আজকের দর্পন বাবু মং মার্মা, মাতামুহুরী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি মো. সাদ্দাম হোসেন সহ প্রমূখ। 

 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও বাঁক স্বাধীনতা নিশ্চিত করে দূর্নীতিমুক্ত উন্নয়নশীল দেশ গঠনে সংশ্লিষ্টদের আন্তরিক থাকার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ