• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি বিএম ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে
যে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উড়ে না সংগীত গাওয়া হয় না এসব শিক্ষার্থীরা জঙ্গি হয়-উষাতন তালুকদার এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2016   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি বিএম ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানের অয়োজন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার বলেছেন, বাংলাদেশে যে সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয় না, যেখানে জাতীয় সংগীত গাওয়া হয় না এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জঙ্গি হয়। তিনি  শিক্ষার্থীদের সুন্দর মন মানসিক বিকাশ গড়তে হলে তাদের মধ্যে একে অপরের শ্রদ্ধা ভালবাসা, দেশপ্রেমী হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন।

 

রাঙামাটি শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহমুদুন নবী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পৌর সভার সাকেব মেয়র কাজী নজরুল ইসলাম, ইনস্টিটিউট পরিচালনা কমিটির সদস্য কুমার নন্দিত রায়,  রাঙামাটি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমা। নবীন বরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, ইনস্টিটিউটের শিক্ষাথী অর্পিতা চাকমা। নবীন বরণ অনুষ্ঠান শেষের দিকে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার আরো বলেন, শিক্ষার্থীদের সুন্দর মন মানসিক বিকাশ গড়তে হলে তাদের মধ্যে একে অপরের শ্রদ্ধা ভালবাসা, দেশপ্রেমী হওয়া প্রয়োজন। আর এ শিক্ষার জন্য প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম একজন শিক্ষার্থীকে সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে তোলে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ