• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় চাইল্ড কেয়ার গ্রামার স্কুলের আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Published: 29 Aug 2016   Monday

সোমবার বান্দরবানের লামা উপজেলায় লামা চাইল্ড কেয়ার গ্রামার স্কুলের আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সমাবেশে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ সারোয়ার হোসেন পিএসসি। লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাবান তাহুরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, মাতামুহুরী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমূখ।


সভা শেষে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষির্কী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী ৯ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরন করেন অতিথিরা। এছাড়া সাংস্কৃতিক চর্চার জন্য আলীকদম জোন কর্তৃক তবলা ও হারমোনিয়াম তুলে দেন প্রধান অতিথি লেঃ কর্ণেল মোহাম্মদ সারোয়ার হোসেন পিএসসি।


সভায় উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের নিজস্ব ভবন ও খেলাধূলা করার পর্যাপ্ত সুযোগ সুবিদা নিশ্চিত করা সহ শিক্ষার মান আরো উন্নয়ন করতে স্থানীয় প্রশাসনসহ আলীকদম সেনা জোনের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আলোচনা সভায় বক্তারা বর্তমান যুগোপযোগী শিক্ষা ও শিশুদের মানসিক নৈতিক বিকাশের ক্ষেত্রে লামা চাইন্ড কেয়ার গ্রামার স্কুল গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে। লামা উপজেলায় এই শিক্ষা প্রতিষ্ঠান চালু করে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আলীকদম সেনা জোনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বক্তারা।

 

প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্ণেল মোহাম্মদ সারোয়ার হোসেন পিএসসি বলেন, আমারা লামা-আলীকদমে কয়েকটি স্কুল পরিচালনা করছি। স্থানীয় প্রশাসন ,সরকার ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সহায়তায় লামা চাইল্ড কেয়ার গ্রামার স্কুলের স্থায়ী ভবন সহ সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করে লামা চাইল্ড কেয়ার গ্রামার স্কুলকে আধুনিকায়ন করা হবে।

 

উল্লেখ্য ২০১৪ সালের ১৫ জুন তৎকালীন জোন কমান্ডার লেঃ কর্ণেল আলমগীর পি.এস.সি.র একান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে স্থানীয় প্রশাসন, মাতামুহুরী কলেজ ও লামার গন্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে স্কুলটি পরিচালিত হচ্ছে । বর্তমানে ৪০ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক নিয়ে স্কুলটির কার্যক্রম চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ