• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

আলীকদমে হেডম্যান-কারবারীদের দক্ষতা উন্নয়নে রিফ্রেসার্স প্রশিক্ষণের উদ্ধোধন

আলীকদম প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2016   Thursday

বান্দরবানে আলীকদম উপজেলায় হেডম্যান ও কারবারীদের প্রথাগত বিচার ব্যবস্থায় দক্ষতা উন্নয়নে বুধবার থেকে সপ্তাহব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

আলীকদম উপজেলা রিসোর্স সেন্টার মিলনায়তনে প্রশিক্ষণ উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার। এসময়  আলীকদম থানায় উপ পরিদর্শক (এসআই) খাইরুল ওয়ারা রবিন, গ্রীন হিল শিখা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাক আইনজীবী আহমেদ তাসনিম আলম, ট্রেইনিং ও ডকুমেন্টেশন সমন্বয়কারী রিকো খীসা, এলাকা সমন্বয়কারী কুশল চাকমা। 

 

শিখা প্রকল্পের মাধ্যমে আলীকদম উপজেলায় মোট ১০৫জন হেডম্যান-কারবারীদের প্রথাগত বিচার ব্যবস্থায় দক্ষতা উন্নয়ন রিফ্রেসার্স প্রশিক্ষণ দেওয়া হবে। তার মধ্যে ১ম পর্যায় ২৮জন হেডম্যান কারকারীকে রিফ্রেসার্স প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এভাবে ২য় পর্যায় ২৬জন এবং পর্যায়ক্রমে ২৬জন ও ২৫জন হেডম্যান-কারবারীদের প্রশিক্ষন দেওয়া হবে। আগামী ২৭সেপ্টেম্বর এ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হবে।

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৮৭ নং তৈন মৌজা হেডম্যান মংক্যনু মার্মা জানান, আলীকদম হেডম্যান-কারবারীগণ বিচার ব্যবস্থা বিষয়ে অসচেতন। তাদের প্রথাগত বিচার ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি করার খুবই প্রয়োজন। গ্রীন হিল শিখা প্রকল্পের মাধ্যমে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখান থেকে আমাদের অনেক হেডম্যান-কারবারী সচেতনতা বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি তারা এ্যাম্পাওয়ার হয়ে উঠবে।

 

উল্লেখ্য, যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এবং ম্যাক্সওয়েল স্ট্যাম্প (পিএলসি), বৃটিশ কাউন্সিল ও সেন্টার ফর এফেকটিভ ডিসপিউট রেজুলেশন (সিইডিআর) এর সহযোগিতায় কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল শিখা প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ