• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

বান্দরবানে আইনী সেবার মান উন্নতের লক্ষ্যে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2016   Thursday

বান্দরবানে গরবী অসহায় মানুষের জন্য আইনী সেবার মান উন্নত করার লক্ষ্যে সম্ভাব্য করণীয় ও কৌশল নির্ধারণ সংশ্লিষ্ট উন্নয়ন অংশীদারদের পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহীলের শিখা প্রকল্পের আওতায় কর্মশালায় গ্রীনহিলের চেয়ারপার্সন টুকু তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এমতাজুল হক জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদ, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম।


কর্মশালায় তিন পার্বত্য জেলায় বিনা খরচে আইনী সহায়তা কার্যক্রমের উপর এক মাঠ সমীক্ষনের তথ্য উপস্থাপন করেন শিখা প্রকল্পের কর্মকর্তা বিটু দত্ত। মাঠ সমীক্ষায় প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আগামীতে সরকারের ঘোষিত বিনামূল্যে আইন সহায়তা কার্যক্রমকে জোরদার ও গরীব অসহায়দের জন্য গুনগত সেবারমান নিশ্চিত করা যায় সেই বিষয়ে সভায় উপস্থিত সকলের অংশ গ্রহনে উন্মুক্ত আলোচনা পর্ব শুরু হয়।


প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: শফিকুর রহমান বলেন, বান্দরবানে জেলায় আইনজীবির স্বল্পতাসত্বেও আপ্রান চেষ্টা করে যাচ্ছেন গরীব অসহায়দের বিনা মূল্যে আইনী সেবা দেয়ার। তিনি আরো বলেন, আইনজীবিদের নিজস্ব ব্যস্ততার মধ্যে যতটুকু সম্ভব এই আইন সহায়তা প্রদান করছেন । কিছু কিছু ক্ষেত্রে যে আইন সেবা পাচ্ছেন না যেটা মাঠ সমীক্ষায় বলা হচ্ছে তা দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।


তিনি আরো বলেন, প্রতিটি আবেদন চূড়ান্ত মামলা আদালতে উপস্থাপনের আগে এডিআর( বিকল্প বিরোধ নিষ্পত্তি) এর মাধ্যমে নিষ্পত্তি চেষ্টা করা হবে। ফল না পেলে তবে মামলার কথা চিন্তা করা হবে। তিনি এখন থেকে প্রতিটি বিনামুল্যে আইন সেবা পাওয়ার আবেদনের বিপরীতে একটি কার্যকর ফলোআপ ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনী পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ