• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে জেএমবি’র পাঁচ সদস্যকে সাত বছর করে কারাদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2016   Saturday

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে।

 

শনিবার জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইনামুল হক ভূঁঞার আদালত এই কারাদণ্ডাদেশ দেন।

 

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কুশলী অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, শনিবার জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইনামুল হক ভূঁঞার আদালতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে বিজ্ঞ আদালত তাদের দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

 

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের জেএমবি চট্টগ্রাম অঞ্চলের দ্বিতীয় শীর্ষ নেতা আব্দুর রহিম ওরফে জাহিদ হোসেন, খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন ওরফে সজীব, মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ ও সামছু মিয়া ও মো. শামীম আহমেদ। তবে দণ্ডাদেশপ্রাপ্ত মো. শামীম আহমেদ পলাতক রয়েছেন।

 

তিনি আরো জানান, জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকায় ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর গভীর রাতে নিষিদ্ধ সংগঠন জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পান নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এ সময় সেখান থেকে শামীম আহমেদ পালিয়ে যেতে সক্ষম হলেও চার জেএমবি সদস্যকে আটক করা হয়।

 

পরদিন ওই পাঁচজনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ২০০৯ সালের ১১ ডিসেম্বর চার্জ প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে শনিবার দুপুরে এ রায় দেন বিজ্ঞ বিচারক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ