• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

বান্দরবানে প্রতারণার অভিযোগে সাংবাদিক আটক

বিশেষ প্রতিনিধি, বান্দরবান, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2016   Thursday

বান্দরবানে প্রতারণার অভিযোগে এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়েছে। 

 

গেল বুধবার রাতে শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই সাংবাদিককে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ জানায়,অভিযোগের ভিত্তিতে মাই টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি রতন কান্তি দে’কে  গেল বুধবার রাত সাড়ে দশটার দিকে শহরের নিজ বাসা থেকে আটক করা হয়েছে। পুলিশ সূত্র আরো জানায়, তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

 

অভিযোগকারী মো: শাহেদুল ইসলাম জানান, তার বাড়ি বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং এলাকায়।  গেল কয়েক মাস আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করেন। পার্বত্য জেলা পরিষদ অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। চাকুরী পাইয়ে দেওয়ার নিশ্চয়তার প্রলোভন দেখানো হয় তাকে।

 

চাকুরী পাওয়ার আশায় তিনি মাই টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি রতন কান্তি দে’র কাছে সাত দফায় ৩ লাখ ২৯ হাজার টাকা প্রদান করেন। চলতি বছর গেল জুলাই মাসের ৩১ তারিখে নগদে জেলা পরিষদের গেইটে এক লাখ টাকা ওই সাংবাদিককে প্রদান করেন। এরপর গেল আগস্ট মাসের নয় তারিখে সর্বশেষ ৫০ হাজার টাকা দেন। চাকুরী দেওয়ার প্রলোভ দেখানো হলেও তিনি চাকুরী পাননি। টাকা ফেরত দেওয়ার কথা বলা হলে ওই সাংবাদিক টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এতে বাধ্য হয়ে তিনি জেলা সদর থানায় গত বুধবার অভিযোগ দায়ের করেন।

 

তবে মাই টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি পরিচয় দানকারী সাংবাদিক রতন কান্তি দে অভিযুক্তের অভিযোগ অস্বীকার করে জানান, তিনি চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে কারোর কাছ থেকে কোনো টাকা আদায় করেননি। তাকে ফাঁসানোর উদ্দেশ্যে উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।

 

সদর থানার এসআই কৃষ্ণ জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। চাকুরী নিয়ে টাকা নেওয়ার বিষয়টি উভয়ের কথোপকথন মোবাইলে রেকর্ডে রয়েছে। অভিযোগে ভিত্তিতে ওই সাংবাদিককে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট আদালত হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সদর থানায় মামলা হয়েছে। যার মামলা নং ৩।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
আর্কাইভ