• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ে পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2016   Thursday

পুলিশ`ই জনতা, জনতাই পুলিশ" এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার কাপ্তাইয়ে পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাফিউল সরোয়ার । কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুচাইন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়্যারম্যান দিলদার হোসেন, মহিলা ভাইস চেয়্যারম্যান নুরনাহার বেগম,উপজেলার নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কণর্ফুলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন এবং ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। থানার উপপরিদর্শক শেখ ফরিদের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রন্জন কুমার সামন্ত। সভায় বিভিন্ন স্থরের জনপ্রতিনিধি, হেডম্যান, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্হিত ছিলেন।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাফিউল সরোয়ার তার বক্তব্যে জনগণ এবং পুলিশকে ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে সন্ত্রাসী এবং জঙ্গীবাদ নির্মুলের আহব্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ