• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামায় বৌদ্ধ মুর্তি ভাংচুরের হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2016   Tuesday

বান্দরবানের লামায় বৌদ্ধ মুর্তি ভাংচুরের ঘটনায় মঙ্গলবার মানববন্ধন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ।

 

লামা উপজেলা পরিষদের সামনো সড়কে  ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। নে সভাপতিত্ব করেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অর্পন মহাজন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অংগ্য মার্মা, চংপাত ম্রো, মংচাই মার্মা, চিংছাই মার্মা সহ প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা  ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে  দূষিদের শাস্তি দাবী করে এলাকার সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি জানান।

 

অভিযোগে জানা যায়, গেল ২ অক্টোবরবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের জনৈক আজিম, জসিম, কালাম, লুৎফর, শাহ আলম ও জাকের হোসেন মজুমদারসহ অজ্ঞাতনামা আরো ২০/৩০ জন বহিরাগত রোহিঙ্গা সন্ত্রাসী বনপুর বাজারস্থ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের জায়গায় অনাধিকার প্রবেশ করে বৌদ্ধ মুর্তি ভাংচুর করে। ৪ অক্টোবর বিষয়টি জানাজানি হলে, লামা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ (ওসি) লামা থানা ও বিভিন্ন গোয়েন্দা সংন্থার লোকজন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, বিষয়টি জানার সাথে সাথে  তিনি দ্রুত ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকার ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহারে যান।  ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

 

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত বৌদ্ধ ধর্মের নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করেছেন। পুলিশকে ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ