• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামায় বৌদ্ধ মুর্তি চুরির ঘটনায় আসামীদের জামিনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2016   Wednesday

লামায় ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারে মুর্তি ভাংচুর, চুরি, মিথ্যা সংবাদ প্রকাশ, আসামীদের দ্রুত জামিন মঞ্জুরের প্রতিবাদ ও অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বুধবার সংবাদ সম্মেলন করেছে বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি। 

 

লামা রিপোর্টার্স ক্লাবের হল রুমে আয়োজিত অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বনফুর রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারের কমিটির সভাপতি মংথোয়াইচিং মার্মা, সাধারণ সম্পাদক অংক্য মার্মা, ফাঁসিয়াখালী ইউনিয়নের হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অর্পন মহাজন, হেডম্যান প্রতিনিধি চংপাত ম্রো, রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারের কমিটির সদস্য মংখ্রই মার্মা, মংচাই মার্মা সহ প্রমূখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারের কমিটির সভাপতি মংথোয়াইচিং মার্মা।


সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মংথোয়াই চিং মার্মা বলেন, গেল ২ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার ও সন্ত্রাসী জনৈক আজিম, জসিম, কালাম, লুৎফর, শাহ আলম সহ অজ্ঞাতনামা আরো ২০/৩০ জন বহিরাগত রোহিঙ্গা সন্ত্রাসী বনফুর বাজারস্থ রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারের জায়গায় অনাধিকার প্রবেশ করে বৌদ্ধ মুর্তি ভাংচুর ও চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে ৪ অক্টোবর লামা উপজেলা পরিষদের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করে, ঘটনার সুবিচার দাবি জানান হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। কিন্তুশান্তিপূর্ণ এই কর্মসূচীকে ভিন্নভাবে প্রভাবিত করতে এবং দোষীদের বাচিঁয়ে ঘটনা ধামাচাপা দিতে কিছু প্রিন্ট ও অনলাইন পত্রিকায় ঘটনাটি ভিন্নভাবে অপব্যাখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করা হয়।


সংবাদ সন্মেলনে মামলার গ্রেফতারকৃত আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ না করে দ্রুত জামিন দেয়ার বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে মামলার অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।


সংবাদ সন্মেলনে এ বিষয়ে প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে এবং অন্যান্য আসামীদের গ্রেফতার না করলে ফাঁসিয়াখালী এলাকার বৌদ্ধ ধর্মালম্বীরা আগামী ১৬ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা বর্জনসহ কালো পতাকা উত্তোলনের কর্মসূচির ঘোষনা দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ