• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

লামায় শশ্মান দখল ও মুর্তি ভাংচুরের প্রতিবাদে নয় পাড়ার বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা বর্জন

Published: 16 Oct 2016   Sunday

লামায় রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারে মুর্তি ভাংচুর, চুরি, মিথ্যা সংবাদ প্রকাশ, আসামীদের দ্রুত গ্রেফতার ও গ্রেফতারকৃত আসামীদের দ্রুত জামিন মঞ্জুরের প্রতিবাদে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর এলাকার নয়টি পাড়ার কয়েক হাজার বৌদ্ধ ধর্মালম্বীরা প্রবারণা পূর্ণিমা পালন না করে কালো বেইজ ধারন করে প্রতিবাদ জানায়।

 

১৬ অক্টোবর রোববার বেলা ১১টায় মৌন এই প্রতিবাদ জানায় ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর এলাকার রাজা পাড়া, ইয়াংছা ছোট পূর্ব পাড়া, ছোট পশ্চিম পাড়া, ত্রিশডেবা পাড়া, রেংলে পাড়া, চিনির ঝিরি পাড়া, সাপেরঘারা, সাপমারা ঝিরি ও বড় পাড়ার বৌদ্ধ ধর্মালম্বী লোকজন। 

 

সরজমিনে গিয়ে দেখা যায়, রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারের বনফুর এলাকার ৯টি পাড়ার ৩শতাধিক লোকজন প্রবারণা পূর্ণিমা বর্জন করে কালো বেইজ ধারন করেছেন। মুর্তি ভাংচুর, চুরি, মিথ্যা সংবাদ প্রকাশ, আসামীদের দ্রুত গ্রেফতার ও গ্রেফতারকৃত আসামীদের দ্রুত জামিন মঞ্জুরের প্রতিবাদ জানাতে পূর্বঘোষিত এই কর্মসূচী পালন করছে বলে উপস্থিত সকলে জানিয়েছেন।


রাজাপাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মংথোয়াইচিং মার্মা বলেন, গত ২ অক্টোবর রবিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার ও সন্ত্রাসী জনৈক আজিম, জসিম, কালাম, লুৎফর, শাহ আলম সহ অজ্ঞাতনামা আরো ২০/৩০ জন বহিরাগত রোহিঙ্গা সন্ত্রাসী বনফুর বাজারস্থ রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারের জায়গায় অনাধিকার প্রবেশ করে বৌদ্ধ মুর্তি ভাংচুর ও চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় আমি বাদি হয়ে লামা থানায় দোষীদের বিরুদ্ধে মামলা করি।

 

বিষয়টি সরকারের দৃষ্টিতে আনতে ৪ অক্টোবর লামা উপজেলা পরিষদের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন ও ১২ অক্টোবর লামা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন এর মাধ্যমে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় আমরা বৌদ্ধ ধর্মালম্বীরা। প্রশাসন আমাদের মামলাটি নিয়ে গড়িমসি করায় উল্টা আসামীরা আমাদের নামে মিথ্যা মামলা করে অসহায় উপজাতিদের হয়রানী করছে।
প্রবারণা পূর্ণিমা বর্জন ও কালো বেইজ ধারন বিষয়টি জানাজানি হলে সদ্য যোগদানকৃত লামা উপজেলা নির্বাহী অফিসার খিং ওয়ানু রাখাইন, লামা থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন ও বনফুর বাজারস্থ বিজিবি ক্যাম্প কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


বান্দরবান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, বিষয়টি তিনি অবগত নয়। তবে পুলিশকে দ্রুত ঘটনাস্থলে যেতে বলা হয়েছে।


এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, বিষয়টি জেনে তিনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ