• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

হাতকড়া পড়া অবস্থায় মাকে শেষ বিদায় জানালেন বিপুল চাকমা!

নতুন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2016   Tuesday

পুলিশের উপস্থিতিতেই হাতকড়া পড়া অবস্থায় মাকে শেষ বিদায় জানালেন বিপুল চাকমা! মঙ্গলবার পানছড়িতে ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি)   কেন্দ্রীয় সাধারন সম্পাদক বিপুল চাকমার মা নিরু দেবী চাকমার দাহক্রীয়া সম্পন্ন হয়।

 

জানা যায়, পিসিপি’র নেতা বিপুল চাকমাকে গেল রোববার অসুস্থ মা-কে উন্নত চিকিৎসার জন্য পানছড়ি থেকে গাড়ি যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। এসময় পানছড়ির থানার সামনে গাড়ি থামিয়ে অসুস্থ মায়ের সামনে পুলিশ পিবুলকে আটক করে। গুরুতর অসুস্থ হওয়া নিরু দেবী চাকমাকে চট্টগ্রাম না নিয়ে  খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চোখের সামনে টেনে হিজড়ে নিজের ছেলেকে গ্রেফতারের এমন অমানবিক আচরন সহ্য করতে না পেরে রোববার  দিবাগত রাত পৌনে তিনটা সময় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে নিরু চাকমা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

 

এদিকে, মঙ্গলবার পানছড়িতে পারিবারিক শ্বশ্মানে নিরু দেবী চাকমা  শেষ কৃত্য অনুষ্ঠিত হয়েছে।  মাকে শেষ বার দেখা জন্য পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ি জেল সুপারের বরাবর আবেদন করা হলে জেল সুপার তাকে সাত ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেন। মাকে শেষ বারের মতো দেখার জন্য বিপুল চাকমাকে খাগড়াছড়ি জেল থেকে পুলিশ হাতকড়া পড়া অবস্থায় পানছড়ি উপজেলার চেংগী ইউনিয়নের বুদ্ধরাম পাড়ায় নিজ বাড়ীতে বিপুল চাকমাকে নিয়ে যায়।

 

এর আগে নিরু দেবী চাকমা সৎগতি কামনা করে বৌদ্ধ ধর্মীয় বিধান মতে বুদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিস্কার দান  অনুষ্ঠিত হয়। এসময় এক শোক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমার সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, ইউপিডিএফ কেন্দ্রীয় কমিটির সদস্য নতুন কুমার চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সিমন চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা পারভেজ লেলিন, বাংলাদেশ ছাত্র গণমঞ্চ এর পক্ষ থেকে সাইদ বিলাস, পরিবারের পক্ষ থেকে শান্তি ময় চাকমা, নিহত নিরু দেবী চাকমা স্বামী সুনয়ন চাকমা ও শরৎ কুমার চাকমা প্রমূখ।

 

এসময় বিপুল চাকমা বলেন,গ্রেফতারের জন্য তার কোনো আফসোস নেই।  তবে তার শুধু একটি আফসোস- জীবিত অবস্থায় তার মা-কে শেষ বারের মতো মা ডাকতে পারলেন না। আর তার মা মৃত্যূবরণ করলেও বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে তার মায়ের মত হাজার হাজার মা রয়েছেন।  তারাই তাকে মায়ের মতো স্নেহ, ভালবাসা দিয়ে যাবেন।

 

তিনি আরো জানান, পাহাড়ে নিপীড়িত জুন্ম জনতার জন্য আন্দোলন  করছেন এবং করে যাবেন। যতক্ষন পর্যন্ত জুন্ম জাতির মুক্তির অধিকার আদায় না হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ