• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রেড ক্রিসেন্ট সোসাইটি’র চেয়ারম্যান মঙ্গলবার রাঙামাটিতে আসছেন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2016   Monday

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার মঙ্গলবার রাঙামাটি সফরে আসছেন। তিনি রাঙামাটিতে অবস্থানকালে কোসেক (ইকোনোমিক সিকিউরিটি) প্রকল্পের শুভ উদ্ধোধন ও প্রকল্পের নির্বাচিত ১৯৭ জন সুবিধাভোগীর মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণের কথা রয়েছে।


রেড ক্রিসেন্ট সোসাইটি’র রাঙামাটি ইউনিটের পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার মঙ্গলবার রাঙামাটি সফর করবেন। বুধবার তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলায়তনে রেড ক্রিসেন্ট সোসাইটি’র রাঙামাটি জেলা ইউনিটের বাস্তবায়নাধীন ইকোসেক (ইকোনোমিক সিকিউরিটি) প্রকল্পের উদ্ধোধন ও এ প্রকল্পের নির্বাচিত ১৯৭ জন সুবিধাভোগীর মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করবেন।


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আগমন উপলক্ষে রড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি জেলা ইউনিটে আয়োজিত কর্মসূচীতে ইউনিটের সকল আজীবন সদস্য ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের কে উপস্থিত থাকার জন্য ইউনিট কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

জানা যায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার গেল ২০১৫ সালের ২০০৮ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের পূর্র্বে তিনি দীর্ঘদিন সোসাইটির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিলেট-৫ আসনের সংসদ সদস্য সহ পূবালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বও পালন করেন। তিনি একদিকে যেমন ব্যবসায়ি, তেমনি বিভিন্ন মানবিক ও শিক্ষামূলক কর্মকান্ডের সাথেও জড়িত।

 

সিলেট জেলায় তার প্রত্যক্ষ অবদানে প্রতিষ্ঠিত মানবিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে , হাফিজ মজুমদার এডুকেশনাল ট্রাস্ট, হাফসা মজুমদার গার্লস/মহিলা কলেজ, ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়, সাজ্জাদ মজুমদার বিদ্যা নিকেতন, এমদাদ মজুমদার বিদ্যা নিকেতন, হাফিজ মজুমদার ট্রাস্ট, স্কলার্স হোম ইত্যাদি। উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতার পাশাপাশি তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান প্রোগ্রাম( ইউসিইপি) এবং হাফিজ মজুমদার সিলেট কারিগরি উচ্চ বিদ্যালয় ও টেকনিকেল কলেজের অন্যতম ডোনার।

 

এছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং গুলশান ক্লাব ও বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনেরও সদস্য। ব্যবসায়িক কর্মকান্ডের মধ্যে তিনি হবিগঞ্জের বৃন্দাবন চা বাগান, বিউটি গার্মেন্টস লিঃ, রূপান্তর লিঃ এবং বিচিত্রা লিঃ নামক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার অবদান রেখে আসছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ