• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ফুটবলে দেশ সেরাদের সংবর্ধনা দিল কাউখালী উপজেলা প্রশাসন

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2016   Wednesday

৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রিড়া প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান অর্জনকারী কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দলকে বুধবার সংবর্ধনা দিয়েছে  কাউখালী উপজেলা প্রশাসন।

 

উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার অফিয়া আখাতের সাভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং মারমা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দুই উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা কৃষি অফিসার কাজী মো: শফিকুল ইসলাম, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চাকমা, প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান প্রমূখ। অনুষ্ঠানে ক্ষুদে ফুটবলার ও সংশ্লিষ্টদের মাঝে সম্মাননা স্মারক ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

চ্যাম্পিয়ন হওয়া ঘাগড়া উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দলের কোচ শান্তিমনি চাকমা দলের প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় নানা প্রতিবন্ধকতা তুলে ধরে বলেন, জাতীয় পর্যায়ে টানা তিনবার রানারআপ হয়েছি। চতুর্থবার হলাম চ্যাম্পিয়ন কখনোই আশা ছাড়িনি। তিন খেলোয়াড় পুরনো ছেড়া বুট সেলাই করে ফাইন্যাল খেলায় অংশ নিয়েছিল। প্রশিক্ষণে নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে পারিনি। তিন বেলাই ভাত খেয়ে বাচ্চারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

 

এসময় কাউখালী উপজেলাকে পুরো দেশের কাছে পরিচিত করিয়ে দেওয়ায় ঘাগড়া উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দলের খেলোয়ার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তারা এসাফল্য ধরে রাখতে সার্র্বিক সহযোগীতার আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ