• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জোন কমান্ডার কাপ ফুটবল টুর্ণামেন্টে বিলাইছড়ি চ্যাম্পিয়ন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2016   Thursday

রাঙামাটির বিলাইছড়ি জোন কমান্ডার কাপ ফুটবল টুর্ণামেন্টে প্রমিলা ও পুরুষ উভয় দলে বিলাইছড়ি ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।

 

গেল বুধবার উপজেলার দীঘলছড়ি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রথমে প্রমিলা দল নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল করতে নাপারায় পরে ট্রাইবেকারে বিলাইছড়ি ইউনিয়ন দল ৩-২ ব্যবধানে কেংড়াছড়ি ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

 

সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন বিলাইছড়ি দলের জেনি পাংখোয়া। প্রমিলা দলে তিন ইউনিয়নের তিনটি দল অংশ নিয়েছিল। প্রমিলা দলের ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারী কাজী মাকসুদুর রহমান ও সহকারী রেফারী ছিলেন মো.সোহেল আহমেদ ও মো.হাসমত আলী।

 

এছাড়া বিকালে অনুষ্ঠিত হয় পুরুষ দলের ফাইনাল খেলা। লীগ পদ্ধতির পয়েন্ট ভিত্তিতে এই খেলায় ৪টি দল অংশ গ্রহণ করেছিল। বিলাইছড়ি ইউনিয়ন দল ৯ পয়েন্ট ও শহীদ আতিয়ার দল ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলায় পরস্পরের প্রতিদ্বন্ধিতা করেছিল।

 

খেলার প্রথমার্ধ ১-১ গোলে হলেও দ্বিতীয়ার্ধে বিলাইছড়ি দল শহীদ আতিয়ারের বিরুদ্ধে আরও ৩টি গোল করতে সক্ষম হয়। ফলে বিলাইছড়ি ইউনিয়ন দল ৪-১ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়। পুরুষ দলে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিলাইছড়ি দলের সমর চাকমা। আনন্দ মুখর পরিবেশে বিপুল সংখ্যক পাহাড়ি-বাঙালি দর্শকের উপস্থিতিতে ফাইনলা খেলার আনন্দের মাত্রায় বাড়িয়ে দিয়েছে।

 

খেলা শেষে প্রমিলা দলের চ্যাম্পিয়ন ও রানার আপ উভয় দলের মাঝে ব্যক্তিগত ও দলীয় ট্রপি বিতরণ করেন জোন কমান্ডার শেখ আব্দুল্লাহের সহধর্মীনি।

 

এছাড়া পুরুষ দলের চ্যাম্পিয়ন ও রানার আপ খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন লে.কর্ণেল শেখ আব্দুল্লাহ পিএসসি।

 

এসময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর সাইদুল ইসলাম পিএসসি,উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা,সাবেক উপজেলা চেয়ারম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া ও উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা প্রমুখ। পরে আনন্দ ধ্বনি ও সেনাবাহিনীর বিউগলের সুরের মধ্য দিয়ে ফাইনাল খেলার পরিসমাপ্তি ঘটে।

 

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার খেলাধুলার আনন্দের মাধ্যমে সকল বিভেদ ভুলে এলাকায় সম্প্রীতির সুদৃঢ় বন্ধন গড়ে তোলার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ