• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে ১০দিন ব্যাপী ভলিবলের প্রশিক্ষণ সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2016   Monday

সোমবার রাঙামাটিতে ১০দিন ব্যাপী ভলিবল খেলার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের সনদ বিতরণ করা হয়েছে।

 

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংস্থার সহ-সভাপতি প্রীতম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, চ্যানেল  আইয়ের রাঙামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদ, ভলিবল কোচ ঝিনুক খীসা প্রমূখ। অনুষ্ঠান শেষে ১০দিন ব্যাপী প্রশিক্ষনের সনদ বিতরণ করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

এ ভলিবল প্রশিক্ষণে রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৩ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন,দেশের ক্রীড়াঙ্গনে পার্বত্যাঞ্চলের ছেলে-মেয়েরা গুরুত্বপুর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। পাহাড়ের খেলোয়াররা ক্রীড়াঙ্গনের প্রতিটি সেক্টরেই অংশগ্রহন করে সফলতা অব্যাহত রেখে চলেছে। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।

 

তিনি বলেন, পার্বত্য এলাকার সন্তান অরুন ও বরুণ দেওয়ানরা ক্রীড়াক্ষেত্রে যেভাবে সফলতা অর্জন করেছে তা আমাদের ধরে রাখতে হলে সবসময় খেলাধুলার আয়োজন করতে হবে।

 

তিনি নবীন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহন করার মনমানসিকতা তৈরী করতে হবে। তিনি সমাজকে সুন্দর ও মাদকমুক্ত করতে খেলাধূলার বিকল্প নেই বলে মন্তব্য করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ