• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে
সমাজের সকল স্থরের জনগনকে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে-বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2016   Friday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সমাজের সকল স্থরের জনগনকে শিক্ষার মান উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষিত জাতি দেশের সম্পদ। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষিত জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, বিদ্যালয় নির্মাণ, সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন করে যাচ্ছে। তাই সরকার প্রদত্ত সুযোগগুলোকে কাজে লাগিয়ে শিক্ষিত জাতি গঠনে সবাইকে কাজ করতে হবে।

 

শুক্রবার বাঘাইছড়িতে ২০১৪-১৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় এবং  জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন। 

 

উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি বাঘাইছড়ি উপজেলা সংসদ কর্তৃক আয়োজিত বাংলাদেশ শিক্ষক সমিতি বাঘাইছড়ি উপজেলা সংসদের সভাপতি মিন্টু চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জিল্লুর রহমান, বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আলী হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি মো: জমির হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলোময় চাকমা, নিউ লাইল্ল্যাঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত সিং চাকমা।হিরারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবীন শিক্ষক বেলাল হোসেন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি বাঘাইছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক মো: হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বাঘাইছড়ি উপজেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি সুভায়ন খীসা।

 

অনুষ্ঠান শেষে প্রাথমিক বিদ্যালয়ের নবাগত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৩-২০১৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা।

 

পরে গেল ২০ অক্টোবর বাঘাইছড়ি দূরছড়ি প্রাথমিক বিদ্যালয় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রি বিতরণ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গামাটি জেলা সংসদের সভাপতি দীপু শ্রীং লেপচা ও অতিথিরা।

 

অনুষ্ঠান শেষে চেয়ারম্যান বাঘাইছড়িমুখ বুদ্দাংকুর বৌদ্ধ বিহারের ৪২তম কঠিন চিবর দানোৎসবে যোগদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়রম্যান উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্কুল পরিচালনা কমিটির সদস্যদের উদ্দেশ্য বলেন, শিক্ষকরা সঠিকভাবে নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছে কিনা তা তদারকি করতে হবে। তাহলে বুঝা যাবে শিক্ষকরা নিজে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করছেন নাকি বর্গা শিক্ষক দিয়ে পাঠদান করাচ্ছেন। এ জেলায় শিক্ষার গুনগতমান উন্নয়নে  তিনি সকলের সুপরামর্শ ও মতামত প্রদানেরও আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ