• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

শিক্ষার মান উন্নয়নে বাঘাইছড়িতে মতবিনিময় সভায়
শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত রাখতে হবে-বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2016   Saturday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশেষ করে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত রাখতে হবে। এ সময় তারা রাজনীতিতে জড়িয়ে পরলে তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবন অন্ধকার হয়ে যাবে। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।


শনিবার বাঘাইছড়ি উপজেলায় শিক্ষার মান উন্নয়নে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কলেজের অধ্যক্ষ এবং প্রভাষকদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বাঘাইছড়ি কাচালং ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেনজেলা শিক্ষা কর্মকর্তা মো: হারুন অর রশিদ, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপ্তীমান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, কাচালং ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন, কাচালং ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সদস্য নিজামি উদ্দিন বাবু।


মতবিনিময় সভায় বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষক, স্কুল কলেজ পরিচালনা কমিটি, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিরা অংশ নেন।


পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধেও সচেতন করতে হবে। এতে অভিভাবকদের যথেষ্ট ভুমিকা রয়েছে। তার সন্তান স্কুল কলেজের নামে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে এসব খবরা খবর নিতে হবে।


তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। কারণ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষিত জাতি গঠন করে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা।


তিনি বাঘাইছড়ি উপজেলায় জিপিএ-৫ ও গ্লোডেন এ প্লাশ প্রাপ্ত শিক্ষার্থীদের পরিষদ হতে প্রতি বছর এক লক্ষ টাকা প্রদানেরও ঘোষনা প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ