• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পায়াপাড়া মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2016   Sunday

কাউখালী উপজেলার পোয়াপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রোববার অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

 

বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে বিশেষে অতিথি ছিলেন সহকারী প্রথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা।

 

বক্তব্য রাখেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব, ইউপি সদস্য মো: রফিক, কনিষ্ঠ বড়–য়া, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রকাশ চন্দ্র দাশ প্রমূখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক উশিমা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক উশিচিং মারমা। হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমপতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য নির্মল কান্তি দাশ, মহিলা সদস্য স্মৃতি চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রোকেয়া বেগম, মিন্টু কান্তি দে, বিলকিছ আক্তার, তপন তালুকদার প্রমূখ।


অনুষ্ঠানে চলতি বছর জিপিএ-৫ ও মেধাবৃত্তি পাওয়া ১৮ কৃতি শিক্ষার্থিকে সংবর্ধনা ও সম্মাননা পুরস্কার প্রদান ছাড়াও ১৩৮ কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

 

এছাড়া অনুষ্ঠানে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগে বিজয়ী, প্রথম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং সুন্দর হাতের লেখা অধিকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ