• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পার্বত্য গণপরিষদসহ ৫বাঙালী সংগঠনের ডাকে রাঙামাটিতে সড়ক পথ অবরোধ পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2016   Sunday
no

no

সংশোধিত পার্বত্য ভূমি বিষ্পত্তি কমিশন আইন বাতিল ও  ভুমি কমিশনের বৈঠকের প্রতিবাদে পার্বত্য গণপরিষদসহ  ৫ বাঙালী সংগঠনের ডাকে  রোববার  রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক পথ অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হয়েছে।

 

অবরোধের কারনে অভ্যন্তরীন ও দুরাপাল্লার সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরের গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তবে অবরোধ অহবানকারীদের রাস্তায় অবরোধ চলাকালে কাউকে দেখা যায়নি।

এদিকে, পার্বত্য গণ পরিষদ কেন্দ্রীয়  কমিটি ।দপ্তর  বিষয়ক সচিব, আ্যডভোকেট আবু হেনা মো¯তাফা কামালের স্বাক্ষরিত এক প্রেস বার্তায়  রাঙামাটি ও খাগড়াছড়ী জেলায় পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদসহ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমধিকার আন্দোলন, পার্বত্য বাঙ্গালি ছাত্র  পরিষদের  ডাকে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ পালন করায় পার্বত্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। 

 

প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, ভূমি কমিশন চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক সর্বশেষ সরকারের উপদেষ্টা গওহর রিজভীর সাথে বৈঠক করে পার্বত্যবাসীর জন্য আশ্বাস ছাড়া আর কিছুই পাইনি । এ অবস্থায় আন্দোলন ছাড়া পার্বত্যবাসীর জন্য আর কোন পথ খোলা নেই। 

 

প্রেস বার্তায়  কঠোর আন্দেলনের প্রন্তুতি গ্রহনের আহবান জানিয়ে  বলা হয় এই আইনের মাধ্যমে ,পার্বত্য বাঙ্গালিদের বন্দোবস্তীকৃত ভূমির বন্দোবস্তী বাতিল বা দখলকৃত ভূমি হতে বাঙ্গালিদের উচ্ছেদ করতে পারবে কমিশন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ