• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

চিকিৎসকের অনুপস্থিতির কারণে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে

Published: 01 Nov 2016   Tuesday

বান্দরবানের লামায় ৫০ শয্যা বিশিষ্ট সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুপস্থিতির কারণে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও নিয়মিত কর্তব্য পালন না করে সরকারী- সুযোগ সুবিধাসহ মাস শেষে বেতন তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।


এদিকে, কমপ্লেক্সে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ডা. শ্রাবনী নাথকে অনুপস্থিত থাকার কারণে তার হাজিরা খাতায় লাল কালি দিয়ে অনুপস্থিতি এবং বেতন কর্তন করা হয়েছে বলে জানা গেছে।

 

লামা হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে লামা হাসপাতালে ৬জন চিকিৎসক নিয়োগ রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. উইলিয়াম লুসাই, আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুর রহমান মজুমদার, গাইনি বিশেষজ্ঞ ডা. মাকসুদা বেগম, ডেন্টাল সার্জন শ্রাবনী নাথ, সার্জারী বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলাম ও ডা. মো. আবুল বশর সুফিয়ান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাই, আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুর রহমান মজুমদার নিয়মিত  কমপ্লেক্সে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাপ্তাহে দুদিন মাত্র  দায়িত্ব পালন করেন সার্জারী বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলাম। কিন্তু বাকি ৩জন চিকিৎসক কমপ্লেক্সে যোগদানের পর থেকে জরুরী প্রয়োজনে কমপ্লেক্সে আসলেও অধিকাংশ সময় অনুপস্থিত থাকেন বলে অভিযোগ রয়েছে।


সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, কমপ্লেক্সে প্রচুর রোগী লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু সেবা দেয়ার মত চিকিৎসক নেই। ফলে চিকিৎসক না থাকায় দুরদুরান্ত থেকে আসা রোগীরা স্বাস্থ্য সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

 

এ ব্যাপারে বান্দরবান সিভিল সার্জন উদয় শংকর চাকমা এ প্রতিবেদককে জানান, তিনি গেল মাসে পরিদর্শনে গিয়ে অনুপস্থিত থাকার কারণে ডা. শ্রাবনী নাথ এর হাজিরা খাতায় লাল কালি দিয়ে অনুপস্থিত দিয়েছেন এবং তার বেতন কাটতে বলা হয়েছে।

 

তবে অন্যান্য চিকিৎসদের অনুপস্থিত থাকার বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাকে জানাননি। তাকে জানালে ব্যবস্থা নেওয়া হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ