• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়িতে সেনাবাহিনীর সহায়তায় চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2016   Tuesday

মঙ্গলবার রাঙামাটির বিলাইছড়ি জোনের সার্বিক সহায়তায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

জানা যায়, মঙ্গলবার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় পাহাড়ি-বাঙালি দেড় শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা   দেওয়া হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজভ্যালী, লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কর্তৃক এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা.শেখ মো.মুরাদ এর তত্ত্বাবধানে চক্ষু চিকিৎসকগণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।

 

এসময় চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন জোন কমান্ডার ও ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লে.কর্ণেল শেখ আব্দুল্লাহ, উপ-অধিনায়ক মেজর সাইদুল ইসলাম,লায়ন এর চট্রগ্রাম জেলা গভর্ণর শাহ আলম বাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চাকমা। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া,আ.লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা ও ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যা লাল তঞ্চঙ্গ্যা প্রমুখ।

 

সুত্র জানায়, বিলাইছড়ি সেনা জোনের আর্থিক সহায়তায় চট্টগ্রাম নিয়ে গিয়ে বাছাইকৃত রোগীদের চক্ষু অপারেশন করানো হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ