• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে
রাঙামাটিতে ৮৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2016   Saturday

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শনিবার রাঙামাটিতে পাচঁ বছরের কম বয়সী শিশুদের  ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

 

রাঙামাটির ১০টি উপজেলা ও ২টি পৌরসভার ১৩৩৮টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে মোট ৮৩ হাজার ৩৪০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

 

রাঙামাটি মা ও শিশু কল্যান কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায়ে কর্মসূচীর উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা রহিম

 

এ সময় রাঙামাটি সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবরিনা সুলতানা, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে এবার রাঙামাটি জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ১০টি উপজেলা ও ২টি পৌরসভার ১৩৩৮ টি স্থায়ী ও অস্থায়ী ক্যাম্পে মোট ৮৩ হাজার ৩৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর নির্ধারণ করা হয়।

 

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৬০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৩ হাজার ২ শত ৮০ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

এ ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের রাঙামাটি জেলার স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে সকাল ৮টা হতে বিকেল ৪ টা পর্যন্ত একটানা লক্ষ্যমাত্রার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ