• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙামাটিতে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2016   Thursday

আগামী ১৬ জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

 

জেলা সিভিল সার্জন কার্যালয় সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা। অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবরিনা সুলতানা, দৈনিক গিরিদর্পণ সম্পাদক সাংবাদিক একেএম মকছুদ আহমেদ,  জেলা সিভিল কার্যালয়ের কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা প্রমুখ। অনুষ্ঠানে আগামী ১৬ জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর ধারনা পত্র উপস্থাপন করেন ডাঃ জয় ধন তংচংগ্যা। 

 

সংবাদ সন্মেলনে ডাঃ স্নেহ কান্তি চাকমা বলেন, রাঙামাটি জেলায়  ৬থেকে ১১ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৩৪০  শিশুদেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ক্যাপসুল খাওয়া থেকে যাতে কোন শিশু বাদ না পড়ে সে জন্য রাঙামাটিতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থাসহ ৪ হাজার ১৪ জন কর্মী নিয়োগ করা হয়েছে।

 

তিনি আরো বলেন,আগামী ১৬ জুলাই রাঙামাটি জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম সফল করতে সংবাদকর্মীসহ সবাইয়ের সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ