• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

বিলাইছড়িতে মা ও শিশু’র স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিলািইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2016   Tuesday

শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক কর্মসূচির আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে মঙ্গলবার বিলাইছড়িতে  দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে বিলাইছড়ি উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকরামুলইসলামের সভাপতিত্বে মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব বিষয়ে বক্তব্য দেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চাইগ্যা উ মার্মা।

 

জন্ম নিবন্ধন,পরিবেশ ও স্যানিটেশন নিয়ে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. রফিকুলইসলামএবং যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধের  উপর বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকরামুল ইসলাম। এছাড়া কর্মশালা মূল্যায়ন ও মতামত প্রদানকরে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা,আ.লীগ নেতা শেখ মো.শাহীদুল ইসলাম ও হেডম্যান শান্তি বিজয় চাকমা প্রমুখ।

 

কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক,হেডম্যান,কার্বারী ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ ২৫জন অংশ গ্রহণ করেন।

 

বিভিন্ন জন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ আরনারী শিক্ষার প্রসার ঘটিয়ে সমাজ ও দেশের কল্যাণে বাল্য বিবাহ প্রতিরোধ করে যৌতুককে সামাজিকভাবে বয়কটসহ নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে সচেতন হবার আহবান জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ