• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব এইডস দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2016   Friday

বিশ্ব এইডস দিবস উপলক্ষে গেল বৃহস্পতিবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের সূর্যের হাসি নেটওয়ার্কের এনএইচএসডিপি প্রকল্পের সহযোগীতায় সিবিল সার্জন সন্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা।

 

বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা.সাবরীনা সুলতানা, গ্রীনহিলের কর্মসূচী পরিচালক লাল ছোয়াক লিয়ানা পাংখোয়া, এফডিএসআরের ক্লিনিক ম্যানেজার ওমর ফারুক এবং সিলেট যুবএকাডেমীর প্রতিনিধি নিউ চাকমা প্রমূখ।স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.নুপুর কান্তি দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা বসুপতি রঞ্জন চাকমা।


এর আগে একটি এক বর্ণাঢ্য র‌্যালীবের করা হয়। এতে স্বাস্থ্য বিভাগের সরকারী কর্মকর্তা ছাড়াও সূর্যের হাসি নেটওয়ার্কের এনজিওএফডিএসআর, সিলেট যুবএকাডেমী, ব্র্যাক প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

 

সভায় বক্তারা এইচআইভি-এইডসএর বিভিন্ন বিষয় সম্পর্কে ধারনা প্রদান করেন। পাশাপাশি জনগণের মধ্যে এইচআইভি ও এইডস বিষয়ে সচেতনতা ও ঝুঁকি অনুধাবনের মাত্রা বৃদ্ধি, সেই সাথে এইচআইভি প্রতিরোধে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির প্রতি আচরণে ইতিবাচক পরিবর্তন এবং এইডস বিষয়ে ভুল ধারণা ও বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে দিবসটি পালনের তাৎপর্যতা তুলে ধরা হয়।

 

এক্ষেত্রে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে সহযোগীতার মনোভাব ও সমন্বয়ের মাধ্যমে কাজ করা প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ