• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ের ১ নং চন্দ্রঘোনার ইউ পি নির্বাচন ১২ নভেম্বর: প্রচারনায় সরগরম হয়ে উঠেছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2016   Thursday

শিল্প এলাকা হিসেবে খ্যাত কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনার ইউ পি নির্বাচন উপলক্ষে এখন সরগরম হয়ে উঠেছে কেপিএম এলাকা।

 

সীমানা জটিলতার কারনে আদালতের নিষেধাজ্ঞা থাকায় এতদিন এই ইউনিয়নে নির্বাচন হতে পারেনি।আইনী জটিলতা শেষ করে নির্বাচন কমিশন আগামী ১২ নভেম্বর নির্বাচনের ঘোষনা দেওয়ায় প্রানচাঞ্চল্য ফিরে এসেছে নির্বাচনী এলাকায়।

 

নির্বাচনী এলাকায় গিয়ে দেখা যায়, নৌকা প্রতিক নিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী( বেবী)  এর পোস্টার ছাড়া অন্যান্য চেয়ারম্যান প্রার্থীদের পোস্টার কিংবা প্রচারনা চোখে পড়েনি।

 

ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপি মনোনিত প্রার্থী জাকির হোসেন এই প্রতিবেকের অভিযোগ করে জানান ক্ষমতাসীন দলের প্রার্থী,  সমর্থকরা তাকে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রচার প্রচারনা না করার জন্য হুমকী প্রদান করেছেন। ফলে তার কর্মী সমর্থকরা মাঠে নামতে পারছেন না। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নির্বাচনের সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান।

 

অপরদিকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান নির্বাচনে নৌকা প্রতিকের জোয়ার দেখে প্রতিপক্ষ মিথ্যার আশ্রয় গ্রহন করছেন।তিনি জনগনকে আগামী ১২ নভেম্বর নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

 

নির্বাচনে সতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে ইব্রাহীম হাবীব মিলু এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাত পাখা প্রতিক নিয়ে চেয়ারম্যান  প্রার্থী মৌলানা হারুনুর রশীদের কোনো প্রচার প্রচারনা চোখে পড়েনি। তবে সমগ্র নির্বাচনী এলাকায় মেম্বার প্রার্থীদের প্রচার প্রচারনায় সরগরম হয়ে উঠেছে।

 

নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্বপালনকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া জানান, ইতিমধ্যে নির্বাচনে ভোটগ্রহন কর্মকর্তাদের তালিকা চুড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন সব ধরনের প্রস্ততি নিয়ে রেখেছে।

 

নির্বাচনের প্রধান সমন্বয়কারী কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান প্রশাসন একটি অবাধ সুষ্ঠু,  নিরপেক্ষ  নির্বাচন করতে বদ্ধপরিকর।নির্বাচনে কোনো ধরনের সহিংস,  সন্ত্রাসী কর্মকান্ড বরদাস্ত করা হবে না। নির্বাচনে আনসার, পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও প্রতিটি কেন্দ্রে টহল থাকবে, সাথে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

তিনি আরো জানান, নির্বাচনে ৯হাজার ৫৪০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেবেন আগামী ১২ নভেম্বর ৯ টি কেন্দ্রে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ