• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটি সরকারী কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৭

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2016   Wednesday

রাঙামাটি সরকারী কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কলেজের ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ ৭ জন আহত এবং ১টি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। বুধবার এ ঘটনা ঘটেছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকাল ১১টার দিকে রাঙামাটি সরকারী কলেজ মাঠে ছাত্রলীগের কিছু সংখ্যক শিক্ষার্থী ক্রিকেট খেলা দেখতে প্রবেশ করলে অতর্কিতভাবে কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা ও সাধারণ সম্পাদক আহমদ ইমতিয়াজ রিয়াদ সমর্থিত গ্রুপ মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় কলেজের শিক্ষার্থীদের মাঝে তীব্র আতংক দেখা দেয়। দুই গ্রুপের সংঘর্ষে কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ ইমতিয়াজ রিয়াদসহ কমপক্ষে ৭ জন আহত হয়। আহত অন্যরা হলেন,শাওন, শিমূল দাস, পারভেজ, বনি মাহমুদ, মুরাদ ও ফাহিম। এর মধ্যে ৫জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে ১টি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।


রাঙামাটি সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ আহাম্মেদ ইমতিয়াজ রিয়াদ জানান, কলেজ ছাত্রলীগের মধ্যে কোন গ্রুপিং নেই। সামান্য ভুল বুঝাবুঝির কারনে এ সংঘর্ষটি হয়েছে।


ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা জানান,পূর্বের জের ধরে মতবিরোধের হওয়ায় ছাত্র নন এমন নামধারী কিছু ছাত্র সাধারণ শিক্ষার্থীসহ তাদের কয়েকজন কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে জখম করে।


কলেজ ছাত্রলীগ সাধারণ আহাম্মেদ ইমতিয়াজ রিয়াদ তাদের মধ্যে কোন গ্রুপিং নেই বলে দাবী করে জানান, সামান্য ভুল বুঝাবুঝির কারনে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে হবে।


জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, কলেজে বহিরাগতদের প্রবেশ করছে কিনা তা নিয়ে ছাত্রলীগ শংঙ্খায় আছে। যদি তা না হয় বার বার সংঘর্ষ হচ্ছে কেন? তিনি বলেন,এই ঘটনার খবর পেয়ে রিয়াদ যখন কলেজে যাচ্ছিল সে সময়ে রাজবাড়ি সমিল এলাকায় বাপ্পা তার গ্রুপের লোকজন নিয়ে রিয়াদকে মারধর করে জখম করে।


জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন জানান,গত ২০ অক্টোবর কলেজের সাধারন শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের কোন কারণ ছাড়াই বহিরাগতরা অতর্কিতে হামলা করে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে দিলেও তদন্ত প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি। আর এ তদন্ত প্রতিবেদনসহ উভয় পক্ষকে ডেকে অতিদ্রুত সমস্যা নিরসনের জন্য জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি এ সমস্যা নিরসন না করার কারণে এ ঘটনা ঘটেছে। ফলে বহিরাগত আব্দুল মান্নান ও রবিউল কলেজ ক্যাম্পাসে ডুকে এ ঘটনা ঘটানোর সুযোগ নিয়েছে।


রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ জানান, কলেজেরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪রাউন্ড রাবার বুটেল ছুড়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ