• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাণীরহাটে অগ্নিকান্ডে অর্ধশতঘর,দোকান ও গুদাম পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2016   Friday

রাঙামাটির কাউখালী উপজেলার পাশ্ববর্তী রাণীর হাট বাজারে শুক্রবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক কাঁচা বসত ঘরসহ বেশকটি দোকান ও মালামালের গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লক্ষ টাকা বলে ধারনা।


খবর পেয়ে রাউজান ও রাঙ্গুনিয়া ফায়ার ষ্টেশন থেকে ২টি ফায়ার ইউনিটের গাড়ি গিয়ে আড়াই ঘন্টা চেষ্টার পর বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রত্যক্ষদশীরা জানান,দুপুরে রাণীর হাট বাজারের পেছনে কাঁচা ঘরে আগুন লাগে। এসময় বেশিরভাগ মানুষ জুমার নামাজের জন্য মসজিদে ছিলেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দীর্ঘ দেড় ঘন্টা স্থায়ী হয়। আগুনে চায়ের দোকান সহ অন্তত অর্ধশত কক্ষের কাঁচা ঘর পুড়ে যায়।


ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনায় পুরো রাণীর হাট বাজার আগুনের তান্ডব থেকে রক্ষা পায়।


রাঙামাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলটি রাঙামাটি জেলা সীমান্ত রাঙ্গুনিয়া এলাকায় হওয়ার কারণে রাঙ্গুনিয়া ও রাউজান ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছে। ফায়ার সার্ভিসের লোকজন খবর পাওয়ার সাথে সাথে আগুন নেভানো কাজে নামারয় অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ