• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আগামী ৩ ডিসেম্বর খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2016   Saturday

আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীদের চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশিত হয়েছে।

 

জানা যায়, আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গেল শুক্রবার প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের স্বাক্ষরে সোসাইটি কার্যালয়ে এ তালিকা প্রকাশ করা হয়। এরপর থেকে জেলা শহরসহ ৯টি উপজেলাতে প্রার্থীরা নানামুখী প্রচারণায় মাঠ সরগরম উঠেছে।

 

বৈধ প্রার্থী তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চৌধুরী আতাউর রহমান রানা ও এডভোকেট জসিম উদ্দিন মজুমদার। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিম উল হক ও মো: শানে আলম। কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী মো: শহিদুল ইসলাম, খায়রুল গণি চৌধুরী, চন্দন কুমার দে, মো: জসিম উদ্দিন, গোলাম মোহাম্মদ চৌধুরী, ধীমান খীসা, জীতেন কুমার বড়–য়া, মো: ইসমাইল, এইচ এম প্রফুল্ল, নজরুল ইসলাম, ক্যজরী মারমা।

 

বিশেষ করে সবকটি পদে বেশ কয়েকজন দলীয় ও নির্দলীয় প্রার্থী প্রতিদ্বন্ধীতায় নামায় নির্বাচনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সক্রিয়তাও লক্ষ্য করা যাচ্ছে।

 

উলে¬খ্য, খাগড়াছড়ি সোসাইটির মোট ভোটার সংখ্যা ৭৭৭জন(আজীবন ও বার্ষিক)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এম রাশেদুল হক। অন্যান্য নির্বাচন কমিশনাররা হলেন, দুলাল হোসেন, মো: রবিউল ইসলাম ও নির্বাচন কমিশনার সচিব আব্দুল মান্নান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

ads
ads
আর্কাইভ