• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে উপজাতীয় ঠিকাদার সমবায় সমিতি লিমিটেড নামের ঠিকারদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2016   Friday

সম্প্রতি রাঙামাটিতে উপজাতীয় ঠিকাদার সমবায় সমিতি লিমিটেড নামের একটি ঠিকাদারী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটিতে দীপক বিকাশ চাকমাকে সভাপতি এবং উত্তম চাকমাকে সাধারন সম্সপাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

উপজাতীয় ঠিকাদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক উত্তম চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটিতে উপজাতীয় ঠিকাদার বিভিন্ন বিভাগের নির্মাণ কাজ পেলেও স্বল্প পূজির কারণে সম্পন্ন করতে পারেন না। অধিকাংশ উপজাতীয় ঠিকাদার কাজ পাওয়া সত্ত্বেও পূজির অভাবের কারণে এককভাবে কাজ চালাতে না পেরে স্বল্প লাভে অন্যের কাছে বিক্রি করতে বাধ্য হয়। এতে কাজের মানও বজায় রাখা যায় না।  ফলে প্রকৃত লাভজনক সংগঠন না থাকায় উপজাতীয় ঠিকাদারগণ বিচ্ছিন্নভাবে কাজ করে আসছেন।

 

প্রেস বার্তায় আরো বলা হয়, উপজাতীয় ঠিকাদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতি নামে একটি সংগঠন থাকলেও ঠিকাদারদের কল্যাণে কিছুই করতে পারছে না। এটি একটি সামাজিক ও অলাভজনক সংগঠন, কারণ এটি জেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক নিবন্ধিত। এছাড়া সংগঠনের পূর্বেকার এমনকি বর্তমান কার্যকরী কমিটির আইনগত কোন বৈধতা নেই। এ অবস্থায় উপজাতীয় ঠিকাদারদের সংগঠিত করে সমবায় ভিত্তিক একটি প্রকৃত লাভজনক সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে ‘‘উপজাতীয় ঠিকাদার সমবায় সমিতি লিমিটেড’’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করা হয়েছে। সমবায় সমিতির নং হচ্ছে রাঙ্গা– ১০৯। এই সংগঠনটি রাঙামাটির অন্যান্য সংশ্লিষ্ট সংগঠনসমূহের সাথে সমন্বয় রেখে কাজ করে যাবে এবং রাঙমাটির যে কোন উপজাতীয় ঠিকাদার গঠনতন্ত্র মানলে এ সমিতিতে সাধারণ সদস্য হিসাবে অন্তর্ভুক্তহতে পারবেন বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে।

 

নতুন এই সংগঠনের কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি পার্থ প্রতীম তালুকদার (মিটুল,অর্থ সম্পাদক মিন্টু মারমা, সদস্য জ্যোতির্ময় চাকমা কেরল, অভয় প্রকাশ চাকমা, বিশ্বজিৎ চাকমা,সুখময় চাকমা,সুমতি বিকাশ দেওয়ান,মিসেস সাগরিকা চাকমা,ঝিনুক ত্রিপুরা ও অদ্যুৎ কান্তি চাকমা।     

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ