• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি শহরকে যানজটমুক্ত করতে গুরুত্বপুর্ণ স্থানে অটোরিক্সা ষ্টেশন নির্মাণ করা হবে-আকবর হোসেন চৌধূরী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2016   Saturday

শনিবার শহরের প্রধান বানিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ রাঙামাটি অটোরিক্সা স্টেশন ও ট্রাফিক পুলিশ বক্স এবং যাত্রী ছাউনির উদ্বোধন করা হরা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন রাঙামাটি পৌর মেয়র মোঃ অাকবর হোসেন চৌধুরী।

 

উদ্ধোধনকালে তিনি বলেন,জনগনের সেবার ওয়াদা দিয়ে মেয়র হিসেবে  যে তিনি যে দায়িত্ব  গ্রহন  করছেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। তিনি কথায় নই,কাজে বিশ্বাসী। জনগন ভোটের মাধ্যমে তাকে যে দায়িত্ব দিয়েছে তা পালনে তিনি বদ্ধপরিকর।

 

রাঙামাটি পৌর মেয়র মোঃ অাকবর হোসেন চৌধুরী বলেন, রাঙামাটি শহরকে যানজটমুক্ত, পরিস্কার পরিচ্ছন্ন ও দূর্গন্ধমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।রাঙামাটি শহরকে যানজটমুক্ত করতে পৌরসভার পক্ষ থেকে শহরের জনবহুল বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টেই অটোরিক্সা ষ্টেশন নির্মান করে দেয়া হবে। জনস্বার্থে পৌরসভার পক্ষ থেকে যে সব প্রজেক্ট নেয়া হবে সেসব প্রজেক্টে বাস্তবায়নে তিনি সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে পৌর কাউন্সিলর কালায়ন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি  ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ অাহমদ,  জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ রুহুল আমিন, জেলা শ্রমীকলীগের সাধারন সম্পাদক মোঃ সামসুল অালম, পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, কাউন্সিলর মোঃ মিজানুর রহমান বাবু, ট্রাফিক পুলিশের এস আই নীতিশ দত্ত, রাঙ্গামাটি অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সভাপতি মোঃ অালী অাহমেদ অলি, বনরুপা ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক তাপশ দাস প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিএনজি স্টেশনে অটোরিক্সা ঠিকমতো রেখে বনরুপা এলাকাকে যানজট মুক্ত রাখতে মেয়র চালক কল্যাণ সমিতির নেতাদেন নির্দেশনা প্রদান করেন পৌর মেয়র।

 

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ অাহমদ বলেন,দায়িত্ব নেয়ার পর স্বল্প সময়ের মধ্যে পৌর মেয়র জনস্বার্থে যেসব কাজগুলো সম্পন্ন করেছে তা প্রশংসার দাবি রাখে। তিনি অটোরিক্সা চালকদের উদ্দেশ্যে বলেন,পর্যটন শহর রাঙামাটিতে পর্যটকরা এসে যাতে ভাড়া নিয়ে কোনরকম সমস্যার মধ্যে না পড়ে তার জন্য সকল চালক ভাইদের অান্তরিকভাবে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ