• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2016   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব ছাদেক আহমদের পরিচালনায় সভায় জেলা পরিষদের সদস্য ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 

সভায় জেলা সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা বলেন, জেলায় কনসালটেন্ট, মেডিকেল অফিসার ও নার্সের শূণ্যপদ পূরণের লক্ষ্যে মন্ত্রণালয়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। এছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকা সংলগ্ন, নানিয়ারচর, বিলাইছড়ি ও বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের সীমানার মধ্যে যে সমস্ত অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদের বিষয়ে প্রশাসন কর্তৃক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

 

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা বলেন, শীত মৌসুম এসে যাওয়ায় বিভিন্ন শাক-সবজি চাষ চলছে । এছাড়া জেলা পরিষদের অর্থায়নে স্ট্রবেরী, চা ও কফি চাষ প্রকল্প যথারীতি চলছে।

 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা বলেন, আগামী ডিসেম্বর মাস হতে গ্রাফিক্্র ডিজাইন বিষয়ে এলাকার বেকার যুবদের ২মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

 

সভায় সভাপতির বক্তব্যে  জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতুু চাকমা বলেন, পরিষদে হস্তান্তরিত বিভাগ সবগুলোই গুরুত্বপূর্ণ এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। কর্মকর্তাদেরকে পরিষদের প্রতিটি মাসিক সভায় উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরতে হবে। এতে উন্নয়ন কাজের  পাশাপাশি সমগ্র জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি পরিবীক্ষণ সহজ হবে।

 

এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে সরকার নিয়োগ দিয়েছেন। তাই অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পরিষদ ও হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাদের আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ