• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

সংবাদ সন্মেলনে দুর্নীতি,অনিয়ম ও স্বেচ্ছারিতার অভিযোগ এনে
রাঙামাটিতে পাহাড়ীদের অন্যতম ব্যবসায়ী সংগঠনের বিভক্তি,নতুন সংগঠনের আত্নপ্রকাশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2016   Monday

রাঙামাটিতে উপজাতীয় ঠিকাদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছারিতার অভিযোগ এনে উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতি লিমিটেড নামের একটি নতুন  সংগঠনের আত্নপ্রকাশ ঘটেছে।

 

সোমবার বিকালে রাঙামাটি শহরের একটি রেষ্টুন্টে আয়োজিত সংবাদ সন্মেলনে এ নতুন সংগঠনের আত্নপ্রকাশ করা হয়।

 

সংবাদ সন্মেলনে গঠিত নতুন সংগঠনের সভাপতি দীপক বিকাশ চাকমা লিখিত বক্তব্যে পাঠ করেন। এসময় কমিটির সহ-সভাপতি  পার্থ প্রতীম তালুকদার(মিটুল), সাধারন সম্পাদক উত্তম কুমার চাকমা, অর্থ সম্পাদক মিন্টু কুমার চাকমা, কমিটির সদস্য  জ্যোর্তিময় চাকমা কেরল, অভয় প্রকাশ চাকমা, বিশ্বজিৎ চাকমা,সুখময় চাকমা, সুমতি বিকাশ দেওয়ান, সাগরিকা চাকমা,  ঝিনুক ত্রিপুরা ও অদ্যূৎ কান্তি চাকমা। সংবাদ সন্মেলনের মাধ্যমে নব গঠিত এই সংগঠনের ১২ সদস্য বিশিষ্ট কমিটির নামও ঘোষনা দেওয়া হয়।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, উপজাতীয় ঠিকাদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির গত ২৬ আগষ্ট সাধারণ সভায় উপস্থিত সাধারন সদস্যদের কাছ  থেকে নতুন কমিটি গঠনকল্পে  কোন নির্বাচন না দিয়ে এবং  কোন প্রকার মতামত না নিয়ে একটি সুপরিকল্পিত কার্যকরী পরিষদ গঠন করে। যা গঠনতন্ত্র ও সংগঠনের স্বার্থ পরিপন্থী। এছাড়া এই সংগঠনটির নিবন্ধিত কর্তৃপক্ষ বা কোন সংস্থা থেকে কোন অডিট না করায় স্বচ্ছতা ও জবাবদিহিতা হারিয়েছে। বর্তমানে স্বেচ্ছাচারী কায়দায় এ সংগঠনটি চালানো হচ্ছে।

 

সংবাদ সন্মেলনে দাবী করা হয়, অতিসম্প্রতি জেলা সমাজ সেবা কার্যালয় থেকে উপজাতীয় ঠিকাদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতিকে   অডিট ও বার্ষিক প্রদিবেদন দাখিল করতে চিঠি দেয়। কিন্তু ওই সংগঠন থেকে সমাজ কল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৬১ এর আইন অনুযায়ী সংস্থাটি ১৯৮৮ সালের নিবন্ধনের পর আজ পর্ষন্ত কোন অডিট প্রতিবেদন এবং বার্ষিক প্রতিদেন দাখিল করতে পারেনি।

 

এছাড়া গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৬(খ) অনুযায়ী কোন কার্যকরী কমিটিই নিবন্ধন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেয়নি। সংবাদ সন্মেলনে বলা হয়, রাঙামাটির অধিকাংশ উপজাতীয় ঠিকাদার বিভিন্ন বিভাগের নিমার্ণ কাজ পেলেও পূঁজির স্বপ্লতার কারণে তার কাজ সম্পন্ন করতে পারেন না। অধিকাংশ উপজাতীয় ঠিকাদার কাজ পাওয়ার সত্বেও পূঁজির অভাবে এককভাবে কাজ চালাতে না পেরে স্বপ্ল লাভের আশায় অন্যর কাছে বিক্রি করতে বাধ্য হন। এতে কাজের মানও বজায় থাকে না।

 

একটি প্রকৃত লাভজনক সংগঠন না থাকায় উপজাতীয় ঠিকাদাররা বিচ্ছিন্ন্ভাবে করে আসছেন। এ অবস্থায় উপজাতীয় ঠিকাদারদের সংগঠিত করে সমবায় ভিত্তিক একটি প্রকৃত লাভজনক সংগঠন হিসেবে উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতি লিমিটেড-এর আত্নপ্রকাশ করা হয়েছে।

 

নতুন ঘোষিত এই সংগঠনটি সমবায় সমিতি লিমিটেড নিবন্ধনকরণ কর্তৃপক্ষের আইন ও বিধি  মেনে রাঙামাটির অন্যান্য সংশ্লিষ্ট  সংগঠনের গঠনতন্ত্রে সাথের সমন্বয় রেখে কাজ করে যাবে উল্লেখ সংবাদ সন্মেলনে বলা হয়, রাঙামাটিতে যে কোন পাহাড়ী ঠিকাদার এ সংগঠনের গঠনতন্ত্রের আস্থা সাপেক্ষে সাধারন সদস্য হিসেবে অর্ন্তভূক্ত হতে পারবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ