• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে খাবারে অতিরিক্ত লবন পরিহার বিষয়ক এ্যাডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2016   Wednesday

খাবারে অতিরিক্ত লবন পরিহার ও স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলার বিষয়ক রাঙামাটিতে বুধবার জেলা পর্যায়ের এডভোকেসী  সভার আয়োজন করা হয়।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা । বক্তব্যে রাখেন স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডাঃ আলাউদ্দিন মজুমদার, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইন ডিরেক্টর   শরীফা বেগম জেলার সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা।

 

স্বাস্থ্য ও শিক্ষা ব্যুরো এবং রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের  উদ্যোগে আয়োজিত এ্যাডভোকেসি সভায়  জেলাধীন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক গণ অংশ নেন।

 

সভায়  অতিরিক্ত লবন ব্যবহার থেকে বিরত থাকার জন্য জনগনকে সচেতন করার লক্ষ্যে তৃনমূল পর্যায়ে প্রচারনা, ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর নিজস্ব ভাষায় সহজ পাঠ্য লিফলেট  প্রচার, বিদ্যিালয় সমূহের প্রাত্যহিক সমাবেশে এই বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রচারনার  মতামত তুলে ধরা হয়।

 

সভায় স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে যাওয়া সহ অসংক্রামক একাধিক জীবন ঘাতক রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খাবারে অতিরিক্ত লবন পরিহারের পরামর্শ দিয়ে অতিরিক্ত লবনের  কারনে শারীরিক বিভিন্ন জটিলতার বিষয় গুলো সাধারন জনগনের মাঝে ভ্রাপক হারে প্রচারনার উপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্য  বিশেষজ্ঞগন বলেছেন অতিরিক্ত লবন খাওয়ার কারনে উচ্চ  রক্তচাপের আশংকা থাকে আর এই উচ্চ রক্তচাপের কারনেই বছরে বিশ্বে ৯০ লক্ষ লোকের মৃত্যু হচ্ছে, পাশাপাশি অন্যান্য জটিল রোগের সৃষ্টি করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ