• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে নানান আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2016   Saturday

মুক্তিযুদ্ধের ৪৫ পর প্রথম বারের মতো শনিবার নানান আয়োজনে রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

 

রাঙামাটি রিজার্ভ বাজারের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সামনে শহীদ এম এ আলী চত্বরে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সুচনা করা হয়। তৎকালীন শেখ ফজলুল হক মনির নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) এর দুই মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ পেয়ারা ও লেঃ কর্ণেল (অবঃ) মনিষ দেওয়ান জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সুচনা করেন। এসময় ৭১ সালে রাঙামাটিতে যুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, অশোক মিত্র কার্বারী, এমদাদ হোসেন, মুক্তিযোদ্ধা সংগঠক প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার বরার্ট রোনাল্ট পিন্টুসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

পরে পার্বত্য চট্টগ্রাম বোর্ডের সম্মেলন কক্ষে রাঙামাটি মুক্ত দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মুক্তিযোদ্ধারা ৭১ সালের রনাঙ্গনের স্মৃতিচারণ করেন।

 

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ ফজলুল হক মনি-র নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএল এফ) ও মেজর জেনারেল সুজন সিং উবান এর নেতৃত্বাধীন ভারতীয় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স (এস এফ এল) এর সদস্যদের উপস্থিতিতে হাজারো জনতার উল্লাস মুখর পরিবেশে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ