• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

শুক্রবার রাঙামাটিতে চাকমা রাজা দেবাশীষ রায় ও য়েন য়েন-এর শুভ পরিনয়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2014   Thursday

চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায় ও য়েন য়েন-এর  মধ্যে শুক্রবার রাঙামাটির চাকমা রাজ দরবারে আনুষ্ঠানিকভাবে শুভ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে হচ্ছে। চাকমা রাজার এই বিবাহ অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় চার হাজার অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে। উল্লেখ্য, এক ছেলে রাজ কুমার ত্রিভূন আর্য্য দেব রায় এবং এক মেয়ে রাজ কুমারী আয়েত্রী আরাধনা রায়কে রেখে ব্ল্যাড ক্যান্সার রোগে রানী তাতু রায় ১৯৮৯ সালে প্রয়াত হন। দীর্ঘ দেড় যুগের অধিক সময় ধরে সঙ্গীনীহীন থাকার পর গত বছর ১২ ডিসেম্বর রাজা দেবাশীষ রায় ও য়েন য়েন অস্ট্রেলিয়ায় অবস্থানকালে তারা দুজনেই অংটি বদলসহ বিবাহ বন্ধনের কথা ঘোষনা করেন। এতে পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের জনগণ এবং বিদেশের বন্ধুবান্ধবরাসহ অসংখ্য শুভকাংখি ও ভক্তরা তাদের এই শুভ পরিনয়নকে সুস্বাগত জানিয়েছেন। চাকমা রাজ পারিবারিক সূত্রে জানা গেছে,রাঙামাটি শহরের ত্রিদ্বীপ এলাকায় অবস্থিত কয়েক বছর চাকমা রাজ বাড়ীর স্থানে আনুষ্ঠানিকভাবে এই বিবাহ অনুষ্ঠান আয়েজন করা হয়েছে। ইতোমধ্যে বিবাহ অনুষ্ঠান সম্পন্নের জন্য যাবতীয় প্রস্তুতি কাজ সমাপ্ত হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে বিবাহ অনুষ্ঠানের অপো। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানিকভাবে চাকমা রাজা দেবাশীষ রায় ও য়েন য়েন-এর মধ্যে আনুষ্ঠানিকভাবে সামাজিক রীতির মধ্য দিয়ে এই এ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। এ অনুষ্ঠানে প্রায় চার হাজার দেশ-বিদেশী ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র আরও জানায়, শুক্রবার বিকালে কনে য়েন য়েন তার বাবা মহেশখালীর বাসিন্দা উমং রী এবং মা বান্দরবানের বাসিন্দা দপু ম্যা খাইনসহ কনের পক্ষের লোকজন রাঙামাটিতে পৌঁছার কথা রয়েছে। এর পর সন্ধ্যার দিকে চাকমা রাজ দরবারে আনুষ্ঠানিকভাবে সামাজিক রীতিনীতি অনুযায়ী আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করা হবে। যদিও চাকমা রাজার এটি দ্বিতীয় বিবাহ অনুষ্ঠান হলেও নতুন প্রজন্মের কাছে রাজার বিয়ে অনুষ্ঠান দেখার অগ্রহের কমতি নেই। পার্বত্যবাসীসহ সবাই এখন শুধু চাকমা রাজার বিবাহ অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষার  প্রহর গুনছেন। প্রসঙ্গত উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক নিউজ ও ফটোগ্রাফী অনলাইন পত্রিকা হিলবিডিটোয়েন্টিফোর ডটকম চাকমা রাজা দেবাশীষ রায় ও য়েন য়েন-এর শুভ বিবাহের ঘোষনার খবর প্রকাশিত হওয়ার পর পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশের অসংখ্য বন্ধু-বান্ধব, ভক্ত ও শুভকাংখিরা শুভ বিবাহের শুভ কামনা জানিয়ে ছিলেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ