• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবানে গণধর্ষণ মামলার আসামী পৌর যুবলীগ নেতা কাজল বড়ুয়া গ্রেফতার

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2016   Sunday

বান্দরবানের এক পাহাড়ী কিশোরীকে গণধর্ষন মামলার আসামী পৌর যুবলীগের নেতা কাজল বড়ুয়া (২৮) ওরফে মুন্ডি কাজল বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।  গেল শনিবার রাত সাড়ে ১১টার দিকে  শহরের বালাঘাটার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত কাজল বড়ুয়া বালাঘাটার সুনীল বড়ুয়ার ছেলে। এ ঘটনার সাথে জড়িত অপর তিন জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, গেল শনিবার বান্দরবান  জেলা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের পর  রাতে  বালাঘাটা এলাকায় অভিযান চালায়।  এসময় বালাঘাটার নিজ বাড়ি থেকে কাজল বড়ুয়াকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত কাজল বড়ুয়া বান্দরবান পৌর যুবলীগের  নেতা।

 

সদর থানার এসআই কৃষ্ণ কুমার দাশ ও মোহাম্মদ বেলাল জানান, মামলার এজাহারে ভিত্তিতে কাজল বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অপর তিন জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

উল্লেখ্য, গেল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে তিন দিনের বোমাং রাজার রাজপূন্যা অনুষ্ঠান দেখার পর শহরের রোয়াংছড়ি বাস স্টেশনে গেলে প্রেমিককে বেধে রেখে  চার  যুবক পাশ্ববর্তী নির্জন  এলাকা  শিশু পার্কে নিয়ে গিয়ে পাহাড়ী কিশোরীকে গণধর্ষণ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ