• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে শিক্ষা কার্যক্রমের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2017   Tuesday

রাঙামাটি মেডিকেল কলেজের অডিটরিয়ামে পরিচিতি সভা ও তৃতীয় বর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্ধোধন  করেছেন  জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

 

মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ টিপু সুলতানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইনী বিভাগের প্রধান ও সহযোগি অধ্যাপক ডাঃ রওনজ জাহান,মেডিকেল প্রকল্প পরিচালক ডাঃ সহীদ তালুকদারও সহযোগি অধ্যাপক ডাঃ শামশুল হক মল্লিক চক্ষু বিভাগ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি অধ্যাপক ফার্মাক্লোজি বিভাগ ডাঃ মোছাঃ কোহিনুর পারভীন।

 

অনুষ্ঠানে কলেজের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীসহ অভিভাবকরা পরিচিতি সভা ও শিক্ষা কার্যক্রমের শুভউদ্ধোধনকালে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ প্রান্তে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মনোঞ্জ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান,কলেজ নিয়ে বৈরিতা আচরণ মন্তব্য মাথা থেকে সরিয়ে নিয়ে কলেজের উন্নয়নে কাজ করার আহবান জানিয়ে বলেন,এই কলেজের শিক্ষা ও পাঠদানের মাধ্যমে ভাল রেজাল্ট উপহার দিয়ে পার্বত্যাঞ্চলকে বিশ্বের দরবারে পরিচিত করে তুলতে হবে। রাঙামাটি মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজের চেয়েও ভাল রেজাল্ট করার জন্য শিক্ষার্থী দের আহবান জানান তিনি।

 

তিনি  আরো বলেন, অনেক প্রতিকূলতা কাটিয়ে রাঙামাটি মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে যাত্রা শুরু করছে। সরকার এই মেডিকেল কলেজের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। তাই সরকারের এই সাফল্যকে আমাদের ধরে রাখতে হবে। পিছিয়ে পড়া সকল ভুল ভ্রান্তি ভুলে গিয়ে সকলের সহযোগিতায় রাঙামাটি মেডিকেল কলেজ এগিয়ে নিয়ে যেতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ