• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    
 
ads

রাঙামাটিতে আদিবাসী তিন নারী শিক্ষার্থীকে কামলা ভাসিন ফেলোশীপ পুরুস্কার প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2017   Tuesday

পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা এবং সমাজ উন্নয়নে কাজ করার জন্য  মঙ্গলবার রাঙামাটিতে ৩ জন আদিবাসী মেধাবী শিক্ষার্থী নারীদের কামলা ভাসীন ফেলোশীপ পুরুস্কার দেয়া হয়েছে।

 

শহরের জেল রোডস্থ মোহনপুরী ভবনে  সাপোর্টিং পিপলস এন্ড রিবিউল্ডিং কমিউনিটিস(স্পার্কস) এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন মানবাধিকার কর্মী ও নিজেরা করি নির্বাহী পরিচালক খুশী কবির। স্থানীয় উন্নয়ন সংস্থা স্পার্কস-এর নির্বাহী পরিচালক মুক্তাশ্রী চাকমা সাথীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। অনুষ্ঠানে ফেলোশীপ পুরুস্কার পাওয়া মেধাবী শিক্ষার্থী  রেনেসা চাকমা ও দৈবকি ত্রিপুরা নিজের অনুভূতি কথা ব্যক্ত করেন।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নারী নির্যাতনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা  রাখায় এবং সমাজ উন্নয়নে কাজ করার জন্য ৩ জন আদিবাসী মেধাবী শিক্ষার্থী নারীদের কামলা ভাসিন ফেলোশীপ পুরুস্কার প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার কর্মী খুশী কবির বলেন, কামলা ভাসিন ফেলোশীপ পুরুস্কারটি ক্ষুদ্র পরিসরে হলেও চলাফেরার সাহস ও সুন্দর জীবন গড়ে তুলতে এ পুরস্কার দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, ৭২ সাল থেকে কামলা ভাসিন ভারতসহ অন্যান্য  দেশে দরিদ্র ও বঞ্চিত নারীদের জন্য কাজ করে যাচ্ছেন। কামলা ভাসিন তার জীবনে অনেক সংগ্রাম ও কষ্ট করেছেন। তাই সংগ্রাম ও কষ্টকে সবাইয়ের মাঝে শক্তি হিসেবে পরিণত করতে এই কাজ করে যাচ্ছেন। তিনি ফেলোশীপ পুরুস্কার পাওয়া শিক্ষার্থীদের সুন্দর জীবন গড়ে  তোলার আহ্বান জানিয়ে তাদের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি দেন।

 

স্পার্কস-এর নির্বাহী পরিচালক মুক্তাশ্রী চাকমা সাথী বলেন, কামলা ভাসিন ফেলোশীপ পুরুস্কার সারাদেশের জন্য। তবে প্রাথমিকভাবে ক্ষুদ্র পরিসরে পার্বত্য চট্টগ্রামকে বেছে নিয়ে ৩ জনকে কামলা ভাসিন ফেলোশীপ পুরুস্কার  শুরু করা হয়েছে। তিনি এ পুরুস্কার শুধু মেধার ভিত্তিতে নয় যারা সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন বিশেষ করে তাদেরকে এ ফেলোশীপ পুরুস্কার দেওয়া হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ