• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

কল্পনার চাকমার অপহরণ মামলার চুড়ান্ত প্রতিবেদনের উপর আগামী ২২ মার্চ শুনানীর দিন ধার্য্য

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2017   Tuesday

দেশ-বিদেশের বহুল আলোচিত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার অপহরণ মামলার না রাজির শুনানী মঙ্গলবার রাঙামাটি জেলা আদালতে অনুষ্ঠিত হয়েছে। এতে আদালত মামলার অধিকতর তদন্তের জন্য আগামী ২২ মার্চ এ মামলার পুনরায় শুনানীর ধার্য্য করেছেন।

 

কল্পনা চাকমা মামলার বাদী পক্ষের আইনজীবি জুয়েল দেওয়ান জানান, অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার অপহরণ মামলা তদন্তের চুড়ান্ত রিপোর্টের উপর বাদী পক্ষ গত গত বছর ২৮ নভেম্বর আদালতের কাছে না রাজির দরখাস্তের আবেদন। এর উপর গতকাল মঙ্গলবার আদালতের শুনানীর দিন ধার্য্য ছিল। এতে রাঙামাটি জেলা আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজেষ্ট্রিটট কাজী মহসেন আদালতে মামলার অধিকতর তদন্তের জন্য আগামী ২২ মার্চ এ মামলার পুনরায় শুনানীর ধার্য্য করেন। শুনানীর সময় মানবধিকার কর্মী ও নিজেরা করি নির্বাহী পরিচালক খুশী কবির, চাকমা রাণী ইয়ান ইয়ান, মানবধিকার কর্মী ইলোয়ারা দেওয়ান ও কল্পনার বড় ভাই কালিন্দি কুমার চাকমাসহ  আইনজীবি ও মানবধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

 

মানবধিকার কর্মী খুশী কবির বলেন, ২০ বছর ধরে কল্পনা চাকমার  মামলার সুরাহা হয়নি। এ মামলার  যে চুড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে সে হারিয়ে গেছে। সে হারিয়ে যেতে পারে না, এটার একটা সিদ্ধান্ত থাকতে হবে যে তাকে অপহরণ করা হয়েছে নাকি কি হয়েছে তা জানা দরকার। এ ধরনের হারিয়ে হওয়া বিষয়টি আমরা গ্রহন করতে পারি না।

 

তিনি বলেন কল্পনা চাকমার এই তদন্ত রিপোর্ট নিয়ে আমরা খুবই উবিগ্ন।  কারণ আমরা মনে করি এই  মামলার সুষ্ঠ তদন্ত ও সঠিকভাবে যদি সুরাহা হয়ে থাকে তাহলে এ দেশে যে সংস্কৃতি রয়েছে তা এ মামলার মধ্য দিয়ে তা বন্ধ হবে। কল্পনা চাকমার অপহরণ নিয়ে দেশে-বিদেশে যে আলোড়ন সৃষ্টি হয়েছে তার একটা সুষ্ঠ তদন্ত হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা লাইল্যা ঘোনা এলাকা থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত কল্পনা চাকমাকে অপহরণ করে। এ অপহরণ ঘটনার মামলার ৩৯তম তদন্ত কর্মকর্তা হিসেবে রাঙামাটির পুলিশ সুপার গেল বছর ৭ সেপ্টেম্বর  তদন্তের চুড়ান্ত রিপোর্ট রাঙামাটি আদালতে পেশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ