• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রুমায় সীমান্তবর্তী এলাকায় স্থল মাইন বিস্ফোরণে আহত ১

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2017   Monday

রুমা উপজেলার প্রাংসা ইউনিয়নের চৈক্ষ্যং পাড়ার এক জুম (পাহাড়ে বিশেষ ধরণের চাষ) চাষী স্থল মাইন বিস্ফোরণে ১জন গুরুতর আহত  হয়েছেন। গেল রোববার মায়ানমার সীমান্তের কাছাকাছি এলাকায় স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

এদিকে,সোমবার আহত জুম চাষীকে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, গেল রোববার রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তিন  পাহাড়ী  জুম চাষী মায়ানমারের সীমান্ত ৭১-৭২ পিলারের সংলগ্ন এলাকায় জুম চাষের স্থান নির্বাচন করতে জঙ্গলে যায়। সেখানে মায়ানমার সীমান্তের কাছে মাইন বিস্ফোরণে ভানরাম বম (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। অন্য দুই ব্যক্তি তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাড়ায় নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সাবেক ইউপি সদস্য লাল এং লিয়ান বম জানান, জঙ্গলে স্থল মাইন দেখতে পাওয়া যায় না। এ কারণে জুম চাষ করতে গিয়ে অনেক চাষী আহত হচ্ছেন।

 

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম শফিক জানান, রেমাক্রী প্রাংসা এলাকার মায়ানমার সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কে বা কারা স্থল মাইন সদৃশ উচ্চ মানের বিস্ফোরক মাটিতে পুতে রেখেছে। প্রায় সময় এর আঘাতে লোকজন আহত হচ্ছে। এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে পুলিশের পক্ষে যাওয়া সম্ভব হয় না। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে অভিযানে যান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ