• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

আলীকদমে কিশোরীকে ধর্ষনের অভিযোগে আটক ২

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2017   Sunday

বান্দরবানের আলীকদমে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।  আটককৃতরা হল মো: মিজানুর রহমান (২৮) ও মো: সাইফুল ইসলাম (২৭)।  তাদের  রোববার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে  হাজির করা হয়েছে। ঘটনার শিকার কিশোরীকে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

ঘটনার শিকার কিশোরীর সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে আবাসিক হোস্টেলের বাইরের বান্ধবিকে নিয়ে ঘুরাফেরা করছিল। প্রাকৃতিক ডাকে সারা দিয়ে কিছু দূরে জঙ্গলে প্রবেশ করলে দুইজন দুর্বৃত্ত তাকে ঝাপটে ধরে। সেখানে তাকে পাশবিক অত্যাচার চালায় দুর্বৃত্তরা। এক পর্যায়ে তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গিয়ে ওই দুই দুর্বৃত্তকে আটক করে।

 

এদিকে, রোববার আলীকদম পুলিশ ঘটনার শিকার পাহাড়ী কিশোরী ও দুই দুর্বৃত্তকে জেলা সদরে নিয়ে  যাওয়া হয়েছে। অভিযুক্ত দুই দুর্বৃত্তকে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

 

আলীকদম উপজেলা আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল কান্তি চাকমা জানান, ঘটনার দিন রাতে আবাসিকের বাইরে এলাকার লোকজন যখন হৈ চৈ করছিল তখন তিনি বাইরে এসে জানতে পারেন, তার এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুই দুর্বৃত্তকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

 

কিশোরীটির বাবা জানান, এই ঘটনায় তিনি নিজে বাদী হয়ে আলীকদম থানায়  গেল শনিবার মো: মিজানুর রহমান ও  সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

আলীকদম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অত্তেনা রাজু নাহা জানান, শুক্রবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের বিচারের জন্য জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ